এক্সপ্লোর

SSC Recruitment Scam: অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে CBI, আজই তলব ৪০ জনকে..

CBI SSC Recruitment Scam : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করে , অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই...

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই (CBI) । আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করে চলছে তলব।ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করছে সিবিআই।

 সূত্র মারফৎ খবর,  ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজও তলব করা হয়েছে ৪০ জনকে। এখন হাওড়া জেলায় (Howrah District) অযোগ্যদের খোঁজার কাজ চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকজন বেআইনি ভাবে চাকরির কথা স্বীকার করেছেন। মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৬ জুলাই রয়েছে 'সুপ্রিম' শুনানি। তারপরেই ভাগ্য নির্ধারণ হবে। আপাতত অন্তবর্তী স্থগিতাদেশ রয়েছে। 

তৃতীয় দফা ভোটের আগে SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের আইনি সাহায্য়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর চতুর্থ দফা ভোটের আগে, টাকা ফেরতের আশ্বাস দেন নরেন্দ্র মোদি। এদিকে, বিজেপিকে চাকরিখেকো বাঘ বলে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,' বাংলায় হওয়া এই লুঠের পাই পাই হিসেব নেবে। এই নোটের পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মালিককে ছাড়া হবে না। যে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তা প্রতারিতদের কী করে ফেরত দেওয়া যায় তার আইনি রাস্তা খোঁজা হচ্ছে।'

 অপরদিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'মিথ্য়ে কথা বলে ভোট দিয়ে ২ বার প্রধানমন্ত্রী হয়েছে। এবার ভাল করে দিন। ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে। তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে, সবার বাড়িতে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা আছে। মনে রাখবেন, সবচেয়ে বড় চোর, আর মুখে বড় বড় কথা বলে। চোরের মায়ের একটু গলা বেশি হয়।' 

আরও পড়ুন, ভোট শেষ হতেই BJP-র পোলিং এজেন্টের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে..'

 তৃতীয় দফা ভোটের আগে, রাজ্য়ে প্রচারে এসে, SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আইনি সাহায্য়ের প্রতিশ্রুতিও দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি বাংলার বিজেপিকে বলেছি যে, রাজ্য স্তরে একটি লিগাল সেল ও একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হোক।বিজেপি এই প্রার্থীদের আইনি সহায়তাও দেবে এবং তাঁদেরকে বিচার পাইয়ে দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে।আর এবার টাকা ফেরতের কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget