এক্সপ্লোর

SSC Scam: অ্যাপার্টমেন্ট, ভিলা, প্লট…নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ-প্রসন্নদের ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

SSC Case: ED জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে রেসিডেনসিয়াল অ্যাপার্টমেন্ট, ভিলা এবং জমির প্লট।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED). জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং মিডলম্যান প্রসন্ন রায়-সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল তারা। ED জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে বসবাসের অ্যাপার্টমেন্ট, ভিলা এবং জমির প্লট। (SSC Case)

কলকাতার উপকণ্ঠে রাজারহাট, নিউটাউন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের মতো জেলায় এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে জানিয়েছে ED. প্রেস বিজ্ঞপ্তিতে ED-র দাবি, নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগে এবং গ্রুপ C ও গ্রুপ D নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাতে অন্যতম মূল অভিযুক্ত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং মিডলম্যান প্রসন্ন রায়। (SSC Scam)

ED-র দাবি, অযোগ্যদের থেকে টাকা তোলা এবং সেই টাকা কীভাবে হ্যান্ডল করা হবে, পুরোটাই দেখতেন জীবনকৃষ্ণ সাহা। তাদের প্রেস বিজ্ঞপ্তিতে প্রসন্ন রায়কে প্রধান মিডল ম্যান বলে উল্লেখ করেছে ED. ED-র দাবি, প্রসন্ন রায় তাঁর সহযোগীদের নিয়ে অযোগ্য প্রার্থীদের থেকে প্রচুর টাকা তুলেছিলেন। সব মিলিয়ে ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ED. এখনও পর্যন্ত এই মামলায় ৬৯৮ কোটি টাকা মূল্যের নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

জীবনকৃষ্ণ এবং প্রন্নর বিরুদ্ধে বেনামে প্রচুর সম্পত্তি কেনা এবং বিনিয়োগের কথা জানা গিয়েছে বলে জানিয়েছে ED. সেই মতোই তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দেখে নিজের মোবাইল পুকুরে ফেলে দেওয়ার দরুণ খবরের শিরোনামে উঠে আসেন জীবনকৃষ্ণ। তাঁর বিরুদ্ধে নিজের এলাকার বহু মানুষের চাকরির সুপারিশ করে দেওয়া এবং তার বিনিময়ে মোটা টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সিবিআই-এর মামলায় জামি পেলেও, পরে তাঁকে গ্রেফতার করে ED. অন্য দিকে, প্রসন্ন ছিলেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তিনিও মিডলম্যান বলে দাবি ED-র। 

ED সূত্রে খবর, তদন্ত এখনও চলছে। আর কারা কারা যুক্ত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget