এক্সপ্লোর

SSC Scam Case Update : "ম্যাডামই যদি এরকম করেন, আমরা কী শিখব ?", অঙ্কিতার পাশে নেই স্কুলের ছাত্রী ও অভিভাবকরা

Ankita Adhikari's School : ২০১৮ সালের ২৪ নভেম্বর এখানেই রাষ্ট্রবিজ্ঞানের সহকারি শিক্ষিকা হিসেবে যোগ দেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা।

শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায় : নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকের চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি আদালতের নির্দেশে আপাতত মেখলিগঞ্জের স্কুলেও ঢুকতে পারবেন না পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন না স্কুলের ছাত্রী ও অভিভাবকদের প্রায় সকলেই।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় সহকারী শিক্ষকের চাকরি থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কাজে যোগ দেওয়ার পর থেকে অঙ্কিতা এতদিন বেতন হিসেবে যত টাকা পেয়েছেন, তার সবটাই দু’টি কিস্তিতে ফেরত দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি। পুরো বিষয়টি সামনে আসার পর, মন্ত্রীর মেয়ের পাশে দাঁড়াচ্ছেন না স্কুলের ছাত্রী ও অভিভাবকদের কেউই। 

কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়। ২০১৮ সালের ২৪ নভেম্বর এখানেই রাষ্ট্রবিজ্ঞানের সহকারি শিক্ষিকা হিসেবে যোগ দেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা।

শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। কিন্তু যে শিক্ষকের নিয়োগ ঘিরেই দুর্নীতির অভিযোগ উঠেছে অন্যায়ভাবে, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে যাঁকে নিয়োগ করার অভিযোগ উঠেছে, এখন তাঁর বিরুদ্ধেই মুখ খুলছেন স্কুলে ছাত্রীরা। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সাজানা খাতুন বলেন, ম্যাডাম এটা ঠিক করেননি। যে দুর্নীতি করে স্কুলে ঢুকেছেন, তাঁর যেন শাস্তি হয়। যে ভাল পড়াতে পারবে তাঁরই যেন চাকরি হয়। আমরা পড়াশনা করে ভাল কিছু করতে চাই। ম্যাডামই যদি এরকম করেন, তাহলে আমরা কী শিখব।

একাদশ শ্রেণির অপর এক ছাত্রী রুপালি সরকার বলেন, ম্যাডাম ভুল করেছেন। এভাবে কারোর জীবন নিয়ে খেলা করা উচিত নয়। যেভাবে চাকরি পেয়েছেন, এতে তো আমাদেরও ক্ষতি হয়েছে। আমরাও তো ভুল শিখব। কোর্ট যেটা বলেছে, সেটা ঠিকই বলেছে। 

আদালতের নির্দেশে আপাতত আর এই স্কুলে ঢুকতে পারবেন না অঙ্কিতা অধিকারী। এরকম শিক্ষক থাকার থেকে না থাকাই ভাল, মত অভিভাবকদের একাংশের। মমতা সরকার নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে এই স্কুলে পড়ে। ম্যাডাম যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। পরীক্ষায় না বসেও পাস করে গেছেন। যদি ওঁরই যোগ্যতা না থাকে তাহলে কী করে পড়াবেন ? এরকম শিক্ষক থাকার থেকে না থাকা ভাল।

মেখলিগঞ্জের বাসিন্দা ও চাকরিপ্রার্থী আবু সালেম মহম্মদ বলেন, আমরা এর আগেই জানতে পেরেছিলাম চাকরিটা স্বচ্ছ নয়। যোগ্য প্রার্থীকেই চাকরি দেওয়া উচিত। আমি নিজেও একজন চাকরিপ্রার্থী। এসএসসি দেব। আমি চাই, স্বচ্ছভাবে নিয়োগ হোক।

মেখলিগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নেতাজি সরণিতে তিনতলা বাড়িতে থাকেন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। এদিন সেখানে গিয়ে দেখা গল, গেট বন্ধ। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি ঘিরে সরগরম মেখলিগঞ্জ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget