এক্সপ্লোর

SSC Scam : ১ হাজারের বেশি OMRশিট বা উত্তরপত্রে কারচুপি, সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল, দাবি সিবিআইয়ের

Subiresh Bhattacharya : আলিপুর আদালতে CBI-এর আইনজীবী দাবি করেন, সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। মার্কশিট বিকৃত করা হয়েছে। গোটাটাই তাঁর নজরদারিতে ছিল।

প্রকাশ সিনহা, কলকাতা : সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattacharya) নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI। SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের মেয়াদ ১৯ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

সুবীরেশের নির্দেশেই নম্বর বদল : সিবিআই

উৎসবের মরশুমেও রাস্তার ধারে গলা ফাটাচ্ছেন প্রাথমিক ও SSC-র যোগ্য চাকরিপ্রার্থীরা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেন এনারা চাকরি পাননি? স্কুলে চাকরির পরীক্ষায় তাঁদের প্রাপ্য নম্বর কি বিকৃত করা হয়েছিল? এই সমস্ত প্রশ্ন যখন বারবার উঠছে, তখন SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চাঞ্চল্যকর দাবি করল CBI।

সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশ ও নজরদারিতেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল করা হয়েছে। এর আগে আদালতকে CBI জানিয়েছিল, ১ হাজারের বেশি OMR শিট বা উত্তরপত্রে কারচুপি হয়েছে। এর পিছনে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সোমবার আরও একধাপ এগিয়ে আলিপুর আদালতে CBI-এর আইনজীবী দাবি করেন, সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। মার্কশিট বিকৃত করা হয়েছে। গোটাটাই তাঁর নজরদারিতে ছিল।

কেস ডায়েরি জমা

এখানেই শেষ নয়, SSC-র নিয়োগ দুর্নীতিকে বরাবর বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করে এসেছে CBI। এদিন তাদের আইনজীবী আরও দাবি করেন, সুবীরেশ ভট্টাচার্যও ওই ষড়যন্ত্রের একটি অংশ। নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আর্জির বিরোধিতা করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তিনি প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। এই সমস্ত দাবি করে বিচারকের হাতে কেস ডায়েরিও তুলে দেন CBI-এর তদন্তকারী অফিসার। পাল্টা সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী দাবি করেন, CBI বারবার বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করলেও, তার প্রমাণ হিসেবে কোনও তথ্য দিতে পারেনি। যদিও সুবীরেশ ভট্টাচার্য জামিনের আর্জি খারিজ করে, তাঁকে ১৯ অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যার জেরে আপাত জেলেই থাকতে হচ্ছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে। 

উল্লেখ্য, অপসারিত সুবীরেশ, জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। আপাতত ৩ মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী হয়েছিলেন ওমপ্রকাশ। 

আরও পড়ুন- রাতভর জিজ্ঞাসাবাদ, নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার মানিক ভট্টাচার্য

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget