এক্সপ্লোর

SSC Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ

Subiresh Bhattacharya: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটই সিল করে দিয়েছিল সিবিআই। সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য।

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটই সিল করে দিয়েছিল সিবিআই। সিবিআইয়ের (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য।

সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের: বাগ কমিটির রিপোর্টে নাম রয়েছে। বুধবার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI। উত্তরবঙ্গের বাঙলো ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। সিল করা হয়েছে বাঁশদ্রোণীর ফ্ল্যাট। বৃহস্পতিবার তা নিয়ে প্রথমবার মুখ খুলে চাঞ্চল্যকর দাবি করলেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ করে, দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন তিনি। কলকাতায় এসে CBI জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান।

কী জানাচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য? এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কথায়, কোনও দুর্নীতি হয়নি। সিবিআই তো সিবিআইয়ের কাজ করছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, বুধবার CBI জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে কিছু পায়নি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুবীরেশ ভট্টাচার্য বলেন, “দুর্নীতি হয়নি এবং ওরা কাল কোনও কিছু খুঁজেও পায়নি। যা বলার ওদের বলতে বল। আমি এটাও বলে রাখি আজকে, এর ফল কী হয়, তা খুব তাড়াতাড়ি জানতে পারবে।’’   

বুধবার, বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট সিল করে দেয় CBI। এদিন, বালিগঞ্জ প্লেসের বাড়িতে পৌঁছনোর ১ ঘণ্টা পর, সেখান থেকে বেড়িয়ে, ব্রহ্মপুরের ফ্ল্যাটের আসেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান বলেন, “কালকে আমার অফিসে গেছে, ওর কী পেয়েছে, ওদের জিজ্ঞেস করুন। আমার সিবিআইয়ের ওপরে একশো শতাংশ ভরসা আছে, সঠিক পথে ওরা এগোচ্ছে এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে। প্রযুক্তিগত সমস্যা বলেছি না, আমি বলেছি যে, আমাদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কিছু, বাগ কমিটি কোনও মন্তব্য করেনি, বলেছে যে ওদের বিরুদ্ধে অপরাধমূলক কিছু নেই।’’

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে লুক আউট নোটিস: অন্যদিকে, টেট (TET) দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস। কোথায় গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি? কোথাও কোনও খোঁজ না পাওয়ায় লুক আউট নোটিস, দাবি সিবিআইয়ের (CBI)। মানিকের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। সিবিআইয়ের (CBI) দাবি, এক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের ফোন সুইচড অফ, কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি, দাবি সিবিআই সূত্রে। 

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: ভিন্ রাজ্যে সরানো হোক অনুব্রত মামলা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget