এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: ভিন্ রাজ্যে সরানো হোক অনুব্রত মামলা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

Cattle Smuggling Case: বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য আসানসোল জেল হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে।

সৌভিক মজুমদার, কলকাতা: বিচারককে হুমকি-চিঠি পাঠানোর ঘটনায় নিজে থেকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে দায়ের মামলা এবার ভিন্ রাজ্যে সরানোর আর্জি (Cattle Smuggling Case)। সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Cout) প্রধান বিচারপতি এনভি রমনাকে (CJI NV Ramana) আর্জি জানানো হল। এ রাজ্যে মামলা সুষ্ঠ ভাবে চালানো সম্ভব নয় বলে অভিযোগ জানানো হল তাঁর কাছে। 

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল

কলকাতা এবং রাজ্যের একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি লিখেছেন। তাঁদের দাবি, বাংলা থেকে অবিলম্বে অনুব্রত মামলা সরানো হোক। কারণ যে আদালতে অনুব্রতর মামলার বিচারপর্ব চলছে, সেখানকার বিচারক এবং তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। এখানে সুষ্ঠ ভাবে মামলা চলতে পারে না। তার জন্যই মমালা অন্য এ কোনও রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মত আইনজীবীদের।

বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার জন্য আসানসোল জেল হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। জেল সূত্রে খবর, জেল হাসপাতালে যাওয়ার পর থেকে চুপচাপই রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। গতকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে করোনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: SSC Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ

রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনুব্রতর বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় তাঁকে জেল হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন কারাগার কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালেও অনুব্রত মণ্ডলকে দেখে গরু চোর স্লোগান ওঠে। এদিন আসানসোল জেলা হাসপাতালে মেডিক্যাল টেস্টের পর, অনুব্রতকে বের করার সময়, গরু চোর স্লোগান দেওয়া হয়। 

বুধবার রাতে অনুব্রত মণ্ডলকে জেল হাসপাতালে রাখা হয়েছিল। আপাতত সেখানেই থাকবেন তিনি। সূত্রের দাবি, যে ঘরে অনুব্রত মণ্ডল থাকছেন, সেখানে অন্য কোনও বন্দিকে আর রাখা হচ্ছে না। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়।সেক্ষেত্রে সাধারণ বন্দিদের সঙ্গে রাখলে এই সব সরঞ্জাম ব্যবহার করতে সমস্যা হতে পারে।

অনুব্রতকে লক্ষ্য করে লাগাতার চোর স্লোগান

জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী দিনে চিকিৎসকের দল জেলে এসে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য-পরীক্ষা করবে। এদিকে, আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায়, বৃহস্পতিবার ফের পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেড ক্লার্ককে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। প্রায় ৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget