এক্সপ্লোর

SSC List: SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় নাম সুন্দরবনের তৃণমূল নেত্রীর মেয়ের! লিস্ট বেরতেই নিখোঁজ পরিবার!

SSC Case Tainted List: হেমনগর থানা এলাকার দক্ষিণ যোগেশগঞ্জের ২৩৩ নম্বর বুথের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়ঙ্কা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিনভর টালবাহানার পর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি। SSC-র প্রকাশ করা, চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় নাম বেরোলেও, তা ঘিরেও উঠছে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। এবার SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় নাম রয়েছে সুন্দরবনের তৃণমূল নেত্রীর মেয়ের। তালিকায় ১০৬৯ নম্বরে নাম প্রিয়ঙ্কা মণ্ডলের, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। 

হেমনগর থানা এলাকার দক্ষিণ যোগেশগঞ্জের ২৩৩ নম্বর বুথের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়ঙ্কা। তাঁর বাবা সূর্যকান্ত মণ্ডল হিঙ্গলগঞ্জের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। SSC ‘দাগি’ 
শিক্ষকদের তালিকা প্রকাশের পর থেকে খোঁজ মিলছে না প্রিয়ঙ্কা ও তাঁর পরিবারের লোকজনের।                                   

তবে শুধু প্রিয়ঙ্কা নয়।  SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে, বউমা থেকে কাউন্সিলর। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। ১২৬৯ নম্বরে নাম নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাজি । খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতির স্ত্রী। দাগি তালিকায় রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। দাগি তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে। দাগি তালিকায় উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। দাগি তালিকায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিক।  

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার ২ দিনের মাথায়, শনিবার, রাত ৮ টা নাগাদ প্রথমে একটি তালিকা প্রকাশ করে SSC। তাতে নাম ছিল ১ হাজার ৮০৪ জনের। সেই রাতেই দ্বিতীয়বার সেই তালিকা প্রকাশ করে কমিশন। দেখা যায়, আরও ২ দাগি শিক্ষক-শিক্ষিকার নাম যোগ হয়েছে।

এসএসসি-র প্রকাশিত তালিকায় উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নামও। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, যা নিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়েনি বিজেপি।                             

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। সেখানেও দাগিদের প্রায় ৭৮ শতাংশই আবেদন করে বসেছিলেন! এমনকী তাদের অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গেছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর, শনিবার সেসব অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget