এক্সপ্লোর

SSC Chairman Update: "নিয়োগের সুপারিশ স্বচ্ছ হলে ভাল হয়,'' বিস্ফোরক এসএসসি-র বিদায়ী চেয়ারম্যান

SSC Update: এর প্রেক্ষিতে এসএসসি-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আগামী দিনে লক্ষ্য থাকবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়।

কলকাতা: "নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।'' বিস্ফোরক মন্তব্য এসএসসি-র (SSC) বিদায়ী চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের। এদিন নতুন চেয়ারম্যানকে (Chairman) দায়িত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, "যে সময় ঘটনাটি ঘটে, আমি ছিলাম না। নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।'' এর প্রেক্ষিতে এসএসসি-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "আগামী দিনে লক্ষ্য থাকবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়। অতীতে ভুল হয়ে থাকলে, দায়িত্ব নিতে হবে সমাধানের।''

কলকাতা হাইকোর্টের সুপারিশের পর অপসারিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। চলতি সপ্তাহে সিদ্ধার্থ মজুমদারকে নতুন চেয়ারম্যান নিয়োগ করে রাজ্য সরকার। মঙ্গলবার স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।  আজ নতুন দায়িত্ব বুঝিয়ে দিতে দফতরে যান শুভশঙ্কর সরকার। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর দাবি ঘটনাটি যে সময় ঘটে সেই সময়ে দায়িত্বে তিনি ছিলে না। 
সোমবারই এসএলএসটি-র নবম-দশম শ্রেণির নিয়োগ বিতর্কে এসএসসি-র চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করে হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় হাইকোর্ট। এরপরই সরকার নীতিগত ভাবে চেয়ারম্যানে বদলের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার নতুন চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দফায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, তখন কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বে আসেন সিদ্ধার্থ মজুমদার। দ্বিতীয় দফায় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর এবার স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বে এলেন সিটি কলেজে অর্থনীতির অধ্যাপক। 

অপসারিত শুভশঙ্কর সরকার প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যাপক। বর্তমানে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন ২০২০ সালে ডিসেম্বরে তিনি এসএসসি চেয়ারম্যান হন। সূত্রের দাবি, নিয়োগ নিয়ে বিতর্কের চলাকালীন তিনি অব্যহতি চেয়েছিলেন। সরকারি সূত্রে খবর, অপসারিত এএসসি চেয়ারম্যানকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে আনার চিন্তা ভাবনা করছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget