এক্সপ্লোর

RG Kar Case : '১৫-১৬ জন বহিরাগত ডাক্তারকে গণ্ডগোল, হুমকি', এবার SSKM-র ডা. রণজিৎ সাহার বিরুদ্ধে বিস্ফোরক নার্স

SSKM : ইতিমধ্যেই রণজিৎ সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এসএসকেএম মেডিক্য়াল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

 

ঝিলম করঞ্জাই, কলকাতা :  আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে যখন দিকে দিকে প্রতিবাদের গর্জন উঠছে, তখন একাধিক সরকারি মেডিক্যাল কলেজ থেকে সামনে আসছে থ্রেট কালচারের অভিযোগ। এবার চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহার বিরুদ্ধে মুখ খুললেন হাসপাতালেরই এক নার্স। কী অভিযোগ রণজিতের বিরুদ্ধে ? ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়া, মারধর, ডিউটি না করা, প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে।  চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী এই রণজিৎ সাহা। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন হাসপাতালের এক নার্স। 

কৃষ্ণা সরকার নামে এসএসকেম হাসপাতালেরই এক নার্স অভিযোগ করেছেন, 'ও যদি বলে যায় আমি আসব না, আমাকে ডাকবেন না, আপনারা যেভাবে ইচ্ছা উদ্ধার করবেন, যেখানে ইচ্ছা যাবেন, আমি আসব না। আমরা একটু ভয় পেতাম ওকে, সবাই। ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম যখন ওর ডিউটি থাকত। ওর সঙ্গে ডিউটি করা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধু আমি নয়, সমস্ত পিজিটি, স্যর, এরাও বলতেন, ওকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই সিস্টার, ওরা অন্য ডাক্তার...আমাদের সঙ্গে বাকিরা সবাই কো-অপারেট করত, যেহেতু ও ওর কাজটা করছে না । হুমকি তো চলতই।'           

ইতিমধ্যেই রণজিৎ সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এসএসকেএম মেডিক্য়াল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  তাঁকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না। অ্যাকাডেমিক বা অন্যান্য কোনও কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি। 
অবিলম্বে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। 

আরও এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সেই নার্স। একবার এক সিস্টারকে প্রায় ১৫-১৬ জন বহিরাগত ডাক্তারকে নিয়ে এসে সেই সময় থ্রেট করেছিল দেওয়ার অভিযোগও করেন তিনি।  

যদিও চিকিৎসক রণজিৎ সাহা সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছেন,  জুনিয়র ডাক্তারদের একাংশের মদতে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে।  এ বিষয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে উঠেছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ  অভীক দে ও  বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও।  রণজিৎ সাহা-সহ এই দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।  

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি                                                  
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Durga Puja: মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget