এক্সপ্লোর

Arvind Kejriwal Arrested: 'পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি', কেজরিওয়ালের গ্রেফতারির পর বার্তা সুকান্তর

Sukanta Majumdar:'এই ঘটনা চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায়', 'আপ' প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর মন্তব্য সুকান্ত মজুমদারের।

কলকাতা: 'এই ঘটনা চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে (Delhi CM Arvind Kejriwal Arrested) গ্রেফতার করা যায়', 'আপ' প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর মন্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar On Delhi CM Arrest)। সঙ্গে আরও বলেন, '...সেই সমস্ত মুখ্যমন্ত্রী যাঁদের নাম দুর্নীতিতে বার বার জড়িয়েছে তাঁদের বলব, দুর্নীতি থেকে সরে থাকুন। তাঁরাও পদে থাকা অবস্থায় গ্রেফতার হতে পারেন। পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি।' কার উদ্দেশে এই কটাক্ষ? দিনের আলোর মতো স্পষ্ট, মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। 

কী বললেন সুকান্ত?
বিজেপির বিরুদ্ধে বার বার কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ এনেছেন বিরোধীরা। বিশেষত, যে সব রাজ্যে বিজেপি-বিরোধীরা ক্ষমতায়, সেখানেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতির পাল্টা বক্তব্য, 'হেমন্ত সরেন হোন বা মণীশ সিসোদিয়া, দুজনেই তো জামিন পাওয়ার বার বার চেষ্টা করছেন। পাচ্ছেন না কেন? কারণ ইডি বার বার আদালতকে বুঝিয়ে দিচ্ছে যে তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ ইডি এনেছে, তার সত্যতার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। সত্যতার প্রমাণ রয়েছে বলেই তো আদালত জামিন দিচ্ছে না।' তাঁর দাবি, বিজেপি-শাসিত রাজ্যে দুর্নীতি হয় না। পশ্চিমবঙ্গের শাসকদলও যে এক অভিযোগ করে সে ব্যাপারে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, 'আমি বলব, তৃণমূলের ভাগ্য ভাল যে এত দিন পরও মুখ্যমন্ত্রী ও ভাইপো জেলের বাইরে রয়েছেন...ভালও জ্য়োতিষী দেখান মনে হচ্ছে। না হলে এত দিনে জেলে থাকার কথা ছিল।'
কেজিওয়ালের গ্রেফতারির ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষের অবশ্য প্রতিক্রিয়া, 'বিজেপি মনে করছে, তারা ফিরে আসবে না। সেই কারণে মরিয়া হয়ে সমস্ত নখ-দাঁত বের করছে। সমস্ত রকম চক্ষুলজ্জার মাথা খেয়েছে এরা। না হলে ভোটঘোষণার পর এটা হতে পারে না।'  সব মিলিয়ে তুমুল আলোড়ন রাজনীতিতে। 

এদিনের ঘটনাক্রম...
ইডি সূত্রে খবর, ৯ বার সমনেও গরহাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দশম সমন দিতে তাই কেজরিয়ালের 'দুয়ারে' পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে তল্লাশি চলে। দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যদের ফোন বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এদিন দিল্লি পুলিশের ডিসিপিকে নিয়ে হাজির হয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন দিল্লি হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই হাজির হয়েছিল ইডি। হাইকোর্ট বলেছিল, 'এখন আগাম জামিন দেওয়ার পরিস্থিতি নেই।' 

আরও পড়ুন:মন্তব্য বিকৃত করার অভিযোগ রাহুলের, তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget