এক্সপ্লোর

State Budget 2024 : কাল বাজেট, বিধানসভায় কী অবস্থান হবে বিজেপির ? জানিয়ে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari On State Budget 2024: 'মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে, সোচ্চার বিরোধিতা হবে' শুভেন্দুর হুঙ্কার

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন , সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বৃহস্পতিবার, বিধানসভায় রাজ্য়ের বাজেট  ( State Budget ) পেশ করেন করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) । তার আগেই, চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, ধর্না-অবস্থান করছে তৃণমূল। এর প্রতিফলন রাজ্য় বাজেটে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। এই প্রেক্ষাপটে বিজেপি আগেভাগেই তৃণমূলের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে।   

 শুভেন্দু স্পষ্টত জানিয়েছেন, 'আমরা আশা করব, কেন্দ্রীয় হারে ডিএ (DA ) ঘোষণা হবে। আমরা আশা করব, সম কাজে সম বেতন। আমরা আশা করব, রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস আমরা সাড়ে চারশো টাকা বা তারও কমে পাব। আমরা আশা করব, পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে, ওটা নেবে না। আমরা আশা করব, ওড়িশা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, তাঁদের রেগুলারাইজড করে দেবেন। '

শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তাঁদের সম্পর্কে অসংসদীয় কথা, রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে, সোচ্চার বিরোধিতা হবে। উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে।' 

সাধারণত রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু, এবার রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়নি। এই বিষয়টিকেও 'অষ্টম আশ্চর্য' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। 

এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের যুক্তি , 'যেহেতু বিধানসভা যেটা চলছে সেটা স্থগিত নয় মুলতুবি। একেবারে স্থগিত করে দেওয়া হলে, তারপরে রাজ্যপালের অনুমোদন নেওয়াটা মাস্ট,  নিতেই হয়। কিন্তু, মুলতুবি হলে নেওয়ার প্রয়োজন হয় না। ' 

পঞ্চায়েত ভোটের আগে ২০২৩ এর রাজ্য বাজেট ছিল রাজ্য সরকারের অ্যাসিড টেস্ট। আর তাই হয়ত, লিখিত বক্তৃতায় না থাকলেও, বাজেট ঘোষণার একেবারে শেষে, রাজ্য়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ২০২৩ এর মার্চ মাস থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তিন শতাংশ হারে ডিএ পাবেন। মার্চ মাস থেকে বর্ধিত হারে DA  পেতে শুরু করেন রাজ্য় সরকারি কর্মচারীরা। এবারও কি লোকসভা ভোটের কথা মাথায় রেখে নতুন কোনও চমক দেবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ? অপেক্ষা তারই।  

আরও পড়ুন :

'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget