এক্সপ্লোর

Dearness Allowance: ডিএ নিয়ে কি ফের জট? সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?

State Government:রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। পাল্টা প্রস্তুতি শ্রমিক সংগঠনগুলিরও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও রুমা পাল, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। তবে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনও। এই অবস্থায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী কখনই বলেননি কর্মীদের বঞ্চিত করা হবে।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর, ডিএ নিয়ে শুক্রবার হাইকোর্টে (High Court) বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT-এর রায় বহাল রেখে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ (Division Bench)। ৩ মাসের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে নির্দেশে বলেছিল, DA বা মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। সূত্রের খবর, আদালতের এই নির্দেশের জেরে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে প্রায় ৬ লক্ষ মানুষ উপকৃত হবেন। কিন্তু আদৌ কি তারা তাঁদের বকেয়া DA পাবেন? পেলেও কবে পাবেন? এমন প্রশ্ন উঠছে, কারণ নবান্ন সূত্রে খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।

কী করছে কর্মী সংগঠনগুলি:
এমন পরিস্থিতিতে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি (INTUC) সমর্থিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে। 
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'আমরা সুপ্রিম ক্যাভিয়েট দাখিল করছি, রাজ্য সরকারি কর্মীদের তাঁদের কী প্রাপ্য তার হিসেব চলছে, অর্থ দফতরে তা পাঠানো হবে, সংগঠনও হাইকোর্টের রায় মুখ্যসচিবের কাছে পাঠাচ্ছে, ৩ মাস পরেও বকেয়া ডিএ না মেলে আইন অমান্যের পথে হাঁটা হবে।' একই পথে হাঁটতে চলেছে আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ সমর্থিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মী পরিষদও। ওই সংগঠনের রাজ্য সভাপতি দেবাশিস শীল বলেন, 'সুপ্রিম কোর্টে দ্রুত ক্যাভিয়েট দাখিল হবে, ২৯ মে বৈঠক করব, আগামী দিনে আন্দোলনের ভবিষ্যৎ ঠিক হবে।' কিন্তু এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বিষয়টি নিয়ে কী ভাবছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠন? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে, তারা কি সরকারকে সমর্থন করবে? না কি, বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের পাশে দাঁড়াবে? সংগঠন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী কখনও বলেননি কর্মীদের বঞ্চিত করা হবে। অন্যদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরই, দাবি আদায়ে পথে নেমেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বামপন্থী সংগঠনের সদস্যরা শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে গণ অবস্থান করেন। সোমবার সব সরকারি অফিসে ডেপুটেশনও দেবে তারা। 

আরও পড়ুন: মেদিনীপুরে সেলফি জোনে সদলবলে ছবি দিলীপের, উন্নয়ন নিয়ে কী বলল তৃণমূল ?

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget