এক্সপ্লোর

Municipality Election: 'আগের খরচের হিসেব জমা না দিলে এই পুরভোটে প্রার্থীপদ নয়', রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে তরজা

পুরভোট ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি আর তা নিয়ে নতুন বিতর্ক! কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: গত পুরভোটে (Municipality Election) যে সব প্রার্থী খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে (Municipality Election) তাঁরা প্রার্থী (Tmc Candidate) হতে পারবেন না। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। তাদের অভিযোগ, কমিশনের তালিকায় নাম রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থীর।

পুরভোট ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি আর তা নিয়ে নতুন বিতর্ক! কমিশনের (State Election Commission) ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়াল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। রাজ্য নির্বাচন কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পুরভোটে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অথচ খরচের হিসেব জমা দেননি, এবার পুরভোটে তাঁরা প্রার্থী হতে পারবেন না। প্রথমে ২৪ জানুয়ারি, তারপর গত মঙ্গলবার-দুদফায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। খরচের হিসেব না দেওয়ায়, যাঁদের এবার পুরভোটে প্রার্থী করা যাবে না, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: North 24 Parganas News : প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, টিকিট পেয়েও বিক্ষোভে তৃণমূল নেত্রী, অশোকনগরে প্রকাশ্যে শাসকের অস্বস্তি

আর এতেই তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের কালো তালিকায় এবারের পুরভোটে তাঁদের একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

আরও পড়ুন: North 24 Parganas : মেলেনি ভোটে লড়ার টিকিট, গারুলিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি সমিতকুমার মণ্ডলের কথায়, রাজ্য নির্বাচন কমিশনের আগে শোকজ করা উচিত ছিল। তা না করে এভাবে ডিসকোয়ালিফাই করে দেওয়া ঠিক নয়। এর মধ্যে রাজনীতি রয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করারও হুঁশিয়ারি দিয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি।

সেরা শিরোনাম

Calcutta High Court: বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
News Live Blog : আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়
Chorbagan Stampede :
"আগের সরকারের সঙ্গে এটাই পার্থক্য..", চোরবাগান কাণ্ডে মৃতদের বাড়িতে গিয়ে কোন দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget