এক্সপ্লোর

Storm Effect In Bengal: ঝড়ের তাণ্ডবে উপড়ে গেল গাছ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কলকাতায় আহত ৫

সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে।এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকু়ড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়।

কলকাতা: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) একাংশ। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী।                                                        

ঝড়ের তাণ্ডব: প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। লেক গার্ডেন্সে গাছ ভেঙে আহত ৪, ময়দানে আহত ১। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি।

এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল ব্য়াহত।হাওড়া- বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল ব্য়াহত হয়। এদিকে, প্রবল ঝড়ে পূর্ব বর্ধমানের ভাতারে থমকে গেল অভিষেকের রোড শো। বর্ধমান-কাটোয়া রোডে অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ে তার। ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে অভিষেকের কনভয়। দুর্যোগের জেরে, অভিষেকের মঙ্গলকোটে সভা ও আউশগ্রামের রোড শো বাতিল করতে হয়। মঙ্গলবার অন্ডালে সভা রয়েছে অভিষেকের। ঝড়ে লন্ডভন্ড সেই সভাস্থলও। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ও  দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছে।

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget