এক্সপ্লোর

Student Death: নিউটাউনে চিকিৎসক পড়ুয়া খুন, সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ

Newtown Death News: পুলিশ সূত্রে খবর, তরুলিয়াতে বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকতেন সাজিদ হোসেন নামে মালদার ওই যুবক। NIIT-এর প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়া।

কলকাতা: নিউটাউনে (Newtown) চিকিৎসক পড়ুয়া খুনের (Death)অভিযোগ। এক রেস্তোরাঁ মালিকের বাড়ির খাটের নীচে থাকা সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ার মুখে প্লাস্টিক জড়িয়ে সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। ঘটনায় গৌতম সিংহ নামে ওই রেস্তোরাঁর মালিক ও তাঁর বনধু পাপ্পু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।           

পড়ুয়া খুনের অভিযোগ: পুলিশ সূত্রে খবর, তরুলিয়াতে বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকতেন সাজিদ হোসেন নামে মালদার ওই যুবক। NIIT-এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ৪ দিন নিখোঁজ ছিলেন সাজিদ। গতকাল বিকেলে নিখোঁজ ডায়েরি করে পরিবার।অভিযোগ, এরপর পরিবারের কাছে মুখে সেলোটেপ বাঁধা অবস্থায় সাজিদের ছবি পাঠিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও পরে সেই ছবি ডিলিট করে দেওয়া হয়।

পুলিশের অনুমান, মুক্তিপণ চাওয়ার আগেই পড়ুয়াকে খুন করা হয়। প্রথমে মুখে প্লাস্টিক জড়িয়ে সেলোটেপ বাঁধা হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে বালিশ চাপা দেওয়া হয়, বলে পুলিশ সূত্রে খবর। গৌতমের রেস্তোরাঁয় মাঝেমধ্যেই যেতেন সাজিদ। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ার হাতে আইফোন দেখে, তাঁর বাবা কী করেন জানতে চেয়েছিলেন ধৃত গৌতম।                    

দিনকয়েক আগে চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট দেয় চোর। বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। কর্মসূত্রে বৃদ্ধার ছেলে থাকেন পুনেতে, মেয়ের শ্বশুরবাড়ি বেলঘরিয়ায়। চলতি সপ্তাহের সোমবার সারাদিন কোনও যোগাযোগ করতে না পেরে তাঁর মেয়ে পাশের বাড়ির লোককে খবর দিলে, তাঁরা এসে দেখেন বাইরে খবরের কাগজ পড়ে আছে এবং ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। পুলিশে খবর দিলে পুলিশ বাড়ির পিছন দিক দিয়ে ভিতরে ঢোকে। পুলিশ সূত্রে খবর মেলে দরজা ভাঙা ছিল। ভেতরে লুটিয়ে পড়ে ছিলেন ওই বৃদ্ধা। ঘরের ভেতর লন্ডভন্ড থাকায় ঘটনাটি স্পষ্ট হয় । প্রায় ২৪ ঘণ্টা আগে খুন হওয়ার পর বৃদ্ধা ঘরের মধ্যে পড়েছিলেন বলে অনুমান। স্বামী মারা যাওয়ার পর থেকে বৃদ্ধা একাই থাকতেন। ঘটনা দুজনকে আটক করেছিল পুলিশ।

আরও পড়ুন: Sikkim Flood: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিখোঁজ বাংলার দুই পরিবারের ১৩ জন

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget