এক্সপ্লোর

Sikkim Flood: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিখোঁজ বাংলার দুই পরিবারের ১৩ জন

Sikkim Flash Flood: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ভেসে গেছে জাতীয় সড়ক সহ একের পর এক রাস্তা। তিস্তার তোড়ে ভেসে গেছে ঘর-বাড়ি। বাড়ছে মৃতের সংখ্য়া।

অমিতাথ রথ ও ভাস্কর মুখোপাধ্যায়, ঝাড়গ্রাম ও বীরভূম: প্রাকৃতিক বিপর্যয়ে ছিন্নভিন্ন সিকিম (Sikkim Flood Update)। নিখোঁজ বহু। এরইমধ্য়ে, খোঁজ মিলছে না, সিকিমে বেড়াতে যাওয়া ঝাড়গ্রাম ও বীরভূমের ২ টি পরিবারের ১৩ জনের। তাঁদের মধ্য়ে রয়েছে বেশ কয়েকজন শিশু। আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

ছিন্নভিন্ন সিকিম: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ভেসে গেছে জাতীয় সড়ক সহ একের পর এক রাস্তা। তিস্তার তোড়ে ভেসে গেছে ঘর-বাড়ি। বাড়ছে মৃতের সংখ্য়া। খোঁজ নেই সেনা জওয়ান থেকে অসংখ্য় স্থানীয় বাসিন্দার। নিখোঁজ বহু পর্যটক। খোঁজ মিলছে না, সিকিমে বেড়াতে যাওয়া ঝাড়গ্রামের একই পরিবারের ৫ জনের। তাঁদের মধ্য়ে রয়েছে ৫ বছরের একটি শিশুও। ঝাড়গ্রাম (Jhargram)পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকার বাসিন্দা ওই পরিবার। ১ অক্টোবর ঝাড়গ্রাম থেকে সিকিমে বেড়াতে গেছিল, বাড়ির ২ ছেলে, তাঁদের স্ত্রী এবং বড় ছেলের ৫ বছরের সন্তান। কিন্তু, মঙ্গলবার রাতের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই। ফোনও সুইচড অফ। আতঙ্কে-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজ দুই ভাইয়ের বাবা অরুণকুমার রথ বলেন, “সিকিম, দার্জিলিং বেড়াতে যাচ্ছে এই বলে গেছে। প্রথমে সিকিম যাওয়ার কথা। নর্থ সিকিম। ২ দিন ওখানে থাকার কথা। তারপর দার্জিলিঙে। ১ তারিখ গেছে। আজ ৫ তারিখ। কোনও যোগাযোগ হয়নি। পরশু রাতে লাস্ট কথা হয়েছে। আমার ২ ছেলে, ২ বৌমা ও নাতি। কারও সাথে যোগাযোগ পাইনি’’

অন্য়দিকে, খোঁজ মিলছে না, সিকিমে বেড়াতে যাওয়া বীরভূমের (Birbhum) ইলামবাজারের একই পরিবারের ৮ জনের। নিখোঁজদের মধ্য়ে রয়েছে ৪ ও ৬ বছরের ২ শিশু।পরিবার সূত্রে খবর, ১লা অক্টোবর বোলপুর থেকে সিকিমের উদ্দেশে রওনা দেন এই পরিবার। দক্ষিণ সিকিমের একটি হোটেলে ওঠেন। মঙ্গলবারের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই তাঁদের আর খোঁজ নেই। আতঙ্কে ঘুম উড়েছে আত্মীয়দের। নিখোঁজদের আত্মীয় মহম্মদ মহফুজ রহমান বলেন, “৩ অক্টোবর রাত ৯ টার পর থেকে আর খোঁজ পাচ্ছিনা। ড্রাগন নামে একটি হোটেলে ছিল। লাচুং থেকে লাচেনে আসে। আর যোগাযোগ নেই৷ আমরা খুবই দুশ্চিন্তায়। ঘুম নেই কারো৷ প্রশাসনকে জানিয়েছি৷ আমরা চাই ওদের সঙ্গে একবার ফোনে কথা বলতে।’’

আরও পড়ুন: Recruitment Scam : সাত লক্ষে গ্রুপ সি বা টাইপিস্ট ৪ লাখে ড্রাইভার ! পুরসভায় দেদার চাকরি বিক্রি, দাবি তদন্তকারীদের

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget