এক্সপ্লোর

Student Death: হোলির ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারের সদ্য প্রাক্তনের

Student Drowned Death: দোল খেলতে বিশ্ববিদ্যালয়ে ঝিলপাড়ে যায় কয়েকজন পড়ুয়া। সেখানেই জলে পড়ে যায় আসিফ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ছুটির দিন বদলে গেল বিষাদে। হোলির (Holi 2023) ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আর্কিটেকচারের সদ্য প্রাক্তনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ আসিফ মন্ডল।

দোল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু ছাত্রের

দোল খেলতে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন ছাত্রের। রং খেলতে ঝিলপাড়ে যায় কয়েকজন পড়ুয়া। সেখানেই জলে পড়ে যায় আসিফ। পুলিশের ডুবুরি এসে উদ্ধার করে আসিফকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশের ডুবুরিরাই প্রথম দেহ উদ্ধার করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড় যে এলাকা সেখানেই ঝিলের জলে ডুবে মৃত্যু হয়েছে। দোলের দিন ছুটি ছিল বিশ্ববিদ্যালয়। সেই দিন বিকেলের দিকে চারজন ছাত্র এসেছিলেন, একজন ছাত্রীও ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এখানেই তাঁরা দোল খেলছিলেন। তারপরই জলে ডুবে যান মহম্মদ আসিফ মন্ডল। 

মৃত বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী অর্থাৎ ২০২২ সালে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা খবর দেয় পুলিশকে। পুলিশের ডুবুরিরা এসে দেহ উদ্ধার করে এসএসকেএমে পাঠান। সেখানের চিকিৎসকেরা জানান ঘটনাস্থলেই মহম্মদ আসিফ মণ্ডলের মৃত্যু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন হলেও বহু পড়ুয়া এসেই দোল খেলেছেন। তাছাড়াও গোটা ঝিলপাড়ই গেট দিয়ে ঘেরা। সেই গেটও তালা বন্ধ। তবে নিরাপত্তারক্ষীদের দাবি, ঝিলপাড়ের একাংশের গ্রিল ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে। সেই অংশ দিয়ে গিয়েই ঝিলের ধারে দোল খেলতে থাকেন পড়ুয়ারা, দাবি এমনটাই। এবং ওই ঝিলের গভীরতাও বেশ ভালই। এতেই দুর্ঘটনা ঘটেছে। তবে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: Howrah News: রঙের উৎসবে রক্তাক্ত রাস্তা, দোলে পৃথক দুর্ঘটনায় বলি ৬

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই, পাঁশকুড়া শহরে মাধ্যমিক (Mdhyamik 2023) পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কিশোরীর বাবা ক্যান্সার আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তার জেরেই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা কি না, খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ। 

গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষায় বেশ ভাল হয়েছিল। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। এদিকে ওই পরীক্ষার্থীর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়েছে। সেই কারণে কোনও অবসাদে ছিল কি না তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget