এক্সপ্লোর

Subhranshu Roy: তিন দিন ধরে ইনস্যুলিন-ওষুধ বন্ধ, মুকুল নিজের মধ্যে নেই আর! অবশেষে ছেলের সঙ্গে কথা

Mukul Roy:দিল্লিতে এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি-তে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন মুকুল।

কলকাতা: বাড়িতে বাবাকে না পেয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনিই। এখন জানতে পারছেন দিল্লিতে মুকুল রায় (Mukul Roy)। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতে পেরেছেন বলে জানালেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। জানালেন, যা করেছেন, সজ্ঞানেই করেছেন বলে ফোনে জানিয়েছেন মুকুল। বাড়িতে কাউকেই যে বলে বেরোননি, সে কথাও মেনে নিয়েছেন মুকুল, জানালেন শুভ্রাংশু। 

দিল্লিতে এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি-তে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন মুকুল। সজ্ঞানেই দিল্লি এসেছেন, এবং বিজেপি-র হাত ধরে ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান বলে জানিয়েছেন। ছেলে অসুস্থতা কথা জানালেও, এখন তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলেও দাবি করেন মুকুল। সেই আবহেই মুকুলের সঙ্গে কথা হওয়ার কথা জানালেন শুভ্রাংশু।

এ দিন এবিপি আনন্দে শুভ্রাংশু বলেন, "পুলিশের মাধ্যমে কথা হয়েছে বাবার সঙ্গে। আমি জানতে চাইলাম, সাংবাদিককে বলেছো, আমাকে বলে গিয়েছো তুমি? তোমার সঙ্গে কথা হয়েছে আমার'? বাবা বললেন, 'না, বাড়ির কাউকে বা তোকে বলে আসিনি'। আমি জানতে চাইলাম, 'যা করেছো সজ্ঞানে করেছো তো'! বললেন, 'হ্যাঁ'।"

আরও পড়ুন: Mukul Roy: সজ্ঞানেই দিল্লি গিয়েছেন, দাবি মুকুলের, বললেন, ‘CPM-কে হটানোই লক্ষ্য’

মুকুল যে অসুস্থ, সে কথা আগেও একাধিক বার জানিয়েছেন শুভ্রাংশু। ২০২১-এর বিধানসভা নির্বাচন মিটলে মুকুল এবং শুভ্রাংশু জোড়াফুল পতাকা হাতে তুলে নেন। তার পর পৌরসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরে গিয়ে বিজেপি জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে বলে মন্তব্য করেন। তাতে অস্বস্তিতে পড়ে তৃণমূল। সেই সময়ই শুভ্রাংশু জানান, মুকুল অসুস্থ। মানসিক ভাবে বিধ্বস্ত, কিছু মনে রাখতে পারেন না, চিনতে পারেন না চেনা লোককেও। 

 এ বারও বার বার মুকুলের অসুস্থতার কথা জানিয়েছেন শুভ্রাংশু। তিনি জানান, মুকুল আর নিজের মধ্যে নেই। গত তিন-চার বছরের স্মৃতি হারিয়েছেন। এখনও নিজেকে সাংসদ ভাবছেন। ভাবছেন, সংসদে যাচ্ছেন। কথা বলছেন অমিত শাহদের সঙ্গে। শুভ্রাংশু জানিয়েছেন, এতে মুকুলের কোনও ভুল নেই। রোগের শিকার তিনি। চিকিৎসা চলছে। তবে সময় দিতে হবে। তিন দিন আগে থেকে মুকুল ইনস্যুলিন নিচ্ছেন না, ওষুধ খাচ্ছেন না বলেও জানিয়েছেন শুভ্রাংশু। সুগার পরীক্ষা করালে, তা ৩০০-র কাছাকাছি হবে বলে আশঙ্কা তাঁর। তাঁর বক্তব্য, "এমন মানুষকে নিয়ে চিন্তা করব না!"

ছেলেও  বিজেপি-তে ফিরে আসুক, তিনি জান বলে এ দিন জানান মকুল। যদিও শুভ্রাংশু জানিয়েছেন, তিনি প্রাপ্তবয়স্ক। কী করবেন, না করবেন, পুরোটাই ব্যক্তিগত সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল করেন তিনি। বাবাকে নিয়ে লাগাতার কটাক্ষও শুনতে হচ্ছে বলে জানিয়েছেন শুভ্রাংশু। তাঁর আর্জি, "ভাল করে কাজ করতে চাই। আমাকে আর ঠেলে বিজেপি-র দিকে পাঠাবেন না।"

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget