এক্সপ্লোর

Recruitment Scam: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে CBI-এর রিপোর্ট পেশ

CBI Report: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এবার হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই।

সৌভিক মজুমদার, কলকাতা: প্রাথমিকে নিয়োগে (Recruitment Scam) 'দুর্নীতি', মুখবন্ধ খামে সিবিআইয়ের (CBI) রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল CBI।

কীভাবে দুর্নীতি?

এদিন সিবিআই আদালতে জানায়,  '২০২২ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তারপরেই বাকি বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই আড়ালে চলছিল দুর্নীতি। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। কার ওএমআর, সেটা যাতে কেউ বলতে না পারে, সেভাবেই দুর্নীতির পরিকল্পনা।'

নথি নষ্টের অভিযোগ:

বেআইনিভাবে নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের অভিযোগ করেছে CBI।  সিবিআইয়ের তরফে অভিযোগ, "তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে। মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে। অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জন নিয়োগ হয়েছে। পাশাপাশি, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে রিপোর্ট দিল ইডি-ও। লিপস অ্যান্ড বাউন্ডসের সাড়ে ৭ কোটির ৮টি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু বলে জানিয়েছে ইডি। আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

উদ্ধার বিপুল পরিমাণ নথি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় তল্লাশিতে গত সপ্তাহেই বিপুল পরিমাণ নথি উদ্ধার করে ইডি। সূত্রের খবর, প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। যার মধ্য ছিল আর্থিক লেনদেন সংক্রান্ত নথি। পাওয়া গিয়েছিল  কিছু নগদ টাকা ও জমির দলিলও। ১০ জায়গার তল্লাশি চালিয়ে উদ্ধার মোবাইল, ল্য়াপটপ, হার্ড ডিস্ক। আর এতেই প্রশ্ন ওঠে মিলবে নতুন সূত্র? গত সপ্তাহে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙাসহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে দাবি, সেখান থেকেই ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ডডিস্ক, এবং ৩ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছিল  ইডি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Suvendu Adhikari: 'নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ' দাবি বিরোধী দলনেতার

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget