এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ' দাবি বিরোধী দলনেতার

West Bengal News: রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দফতরের প্রধান সচিবের পদে। তারও আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন নন্দিনী।

কলকাতা: নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার। স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নন্দিনী চক্রবর্তীর দায়িত্বগ্রহণ অবৈধ বলে দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।

 

রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। এর আগে, বি পি গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। নন্দিনী চক্রবর্তী ছিলেন পর্যটন দফতরের প্রধান সচিবের পদে। তারও আগে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন নন্দিনী। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী। বাম আমলেও রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তার ঠিক কয়েকদিন আগেই রাজ্যের ডিজিপি করা হয়েছে রাজীব কুমারকে। সারদা মামলায় নাম জড়ানোর পর তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের রাস্তায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার স্বরাষ্ট্রসচিব নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। আর তাঁর কাজ যাতে কোনওভাবে বিঘ্ন না হয় তাই অবৈধ পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

এদিন বিরোধী দলনেতা পোস্টে লিখেছেন, 'অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হল। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হল। তাঁর থেকে সিনিয়র ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং আরও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। ২০১৭ সালে আইএএস অফিসারদের পদ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব হতেই হবে। এর অর্থই হল নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South 24 Parganas: আগামী সপ্তাহে শুরু সাগরমেলা, তৎপর প্রশাসন, অস্থায়ী দমকলকেন্দ্র ও ইঞ্জিনের বন্দোবস্ত

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget