এক্সপ্লোর

Mamata Banerjee : 'সুব্রতদা বলেছিলেন, সপ্তাহে একদিন ধরে সিপিএমকে পেটাই দেওয়া উচিত', মন্তব্য মমতার

Mamata Attacks CPM: ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এমনই এক পরিস্থিতির মাঝেই আজ শালবনিতে সভা মমতার। আর সেই সভায় দাঁড়িয়ে বামেদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিক্ষোভে যারা ছিলেন, তারা আসলেই কারা ? কনভয়ে হামলায় দায়ী কে ? গতকাল থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর এমনই এক পরিস্থিতির মাঝেই আজ শালবনিতে সভা মমতার। আর সেই সভায় দাঁড়িয়ে বামেদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সুব্রতদা বলেছিলেন, সপ্তাহে একদিন ধরে সিপিএমকে পেটাই দেওয়া উচিত। কথাটা আমার মনে পড়ে, কিন্তু আমরা কাউকে মারব না, পাপের মার এমনিতেই হবে।'

 

এদিন শালবনির সভায় সিপিএমকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জেলায় নেতাদের একেকরকম মত থাকতে পারে। কিন্তু শেষপর্যন্ত দল যাকে প্রার্থী করবে, তাকেই সমর্থন করতে হবে। অনেক সময় সিপিএম বলে আমাদের গ্রেফতার করেনি কেন? দয়া করে গ্রেফতার করিনি।' প্রসঙ্গত, ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। মূলত শালবনিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন সন্ধ্যায়। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযোগ।

যদিও গতকাল এই ঘটনায় ট্যুইটে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি বলেছেন,  'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল।' আর এবার অভিষেকের কনভয়ের যাত্রাপথে কুড়মিদের বিক্ষোভের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও পাল্টা তোপ দাগতে ছাড়েননি দিলীপও।

 

গতকাল এনিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

দিলীপ ঘোষ এদিনও তোপ দেগে বলেন, 'মুখ্যমন্ত্রী ওখানে এক পয়সার কাজ করেননি। আর কালীঘাটে বসে বলে দেন জঙ্গলমহল হাসছে। ওনারও যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে। অভিষেক বলছেন, ওরা নাকি কুড়মি ভোট পায় না। তাহলে পুরুলিয়া বাঁকুড়াতে কুড়মি এলাকায় ওরা ভোটে জিতল কীভাবে ? ভোটও নেবেন। স্বীকারও করবেন না। অপমানও করবেন। এসব করার অধিকার কে দিয়েছে ?'

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget