এক্সপ্লোর

Suchana Seth: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাক লাগানো রেজাল্ট অ্যাস্ট্রোফিজিক্সে, গোয়ায় শিশুপুত্রকে খুনের দায়ে ধৃত সূচনার কলকাতা-যোগ

Suchana Seth Case : সূচনা শেঠের সঙ্গে কলকাতার যোগ খুঁজে বের করল এবিপি আনন্দ। দক্ষিণেশ্বরে সূচনা শেঠের মামার বাড়ির খোঁজ পাওয়া গেল।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : গোয়ার হোটেলে নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ শুনে শিরদাড়ায় শীতল স্রোত বয়ে গিয়েছে সারা দেশের। 'নিজের সন্তানকে খুন করে, ব্যাগে দেহ নিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার ছক' বানচাল করে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে পুত্র-'ঘাতক মা'। সেই  সূচনা শেঠের সঙ্গে কলকাতার যোগ খুঁজে বের করল এবিপি আনন্দ। দক্ষিণেশ্বরে সূচনা শেঠের মামার বাড়ির খোঁজ পাওয়া গেল। তবে ওই পরিবারের কেউই এই বিষয়ে মুখ খুলতে চান না।

কে এই সূচনা ?

বুধবার সারা দেশের নজর ছিল এই খবরে। ঝকঝকে চেহারা। উচ্চবিত্ত। প্রোফাইলও চকচকে। বেঙ্গালুরুতে স্টার্ট আপের সিইও-র পদ সামলানো এক মহিলা শিরোনামে উঠে আসেন নিজের ৪ বছরের শিশুকে হত্যা করে। সূচনার ব্যাকগ্রাউন্ডও তাক লাগানো। চেন্নাইতে বেড়ে উঠেছেন। কলকাতা শহরে করেছেন হায়ার স্টাডি। পরবর্তীতে এআই ল্যাবের সিইও হন সূচনা শেঠ । আগাগোড়াই ছিলেন মেধাবী পড়ুয়া। জানা গেল, সূচনার স্বামী ভেঙ্কট রামনও পেশায় এআই ডেভেলপার। দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। পুলিশ সূত্রে খবর এই টানাপোড়েনের বলি হয়েছে তার সন্তান।  পুলিশ সূত্রে খবর, সন্তানের সঙ্গে স্বামীর দেখা করা আটকাতেই নাকি এই জঘন্য কাজটি করেছেন তিনি ! 

ঝকঝকে কেরিয়ার

মহিলার linkedin প্রোফাইলের তথ্য ঠিক হলে রীতিমতো তাক লাগিয়ে দেওয়া কেরিয়ার তাঁর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর  ডিগ্রী রয়েছে তাঁর। প্রথম শ্রেণিতে M.Sc. পাশ করেন তিনি। অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে প্লাজমা ফিজিক্সেও বিশেষজ্ঞ তিনি। এছাড়া তিনি সংস্কৃতে স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন । তার লিঙ্কডইন প্রোফাইল অনুসারে এই কোর্সে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।তিনি বিএসসি পাশ করেছিলেন কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে। 

কীভাবে খুন ছেলেকে

একজন পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, খালি কাশির সিরাপের বোতল পাওয়া গিয়েছে। তার থেকে ধারণা, সূচনা তার ছেলেকে ওষুধের হেভি ডোজ দিয়ে থাকতে পারে এবং এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা। সন্দেহ করা হচ্ছে, মহিলা তার সন্তানকে আগে হেভি ডোজের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তাকে কাপড় বা বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ।             

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget