এক্সপ্লোর

Girish Park: গিরীশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো চলাচল

Girish Park Metro: এর জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা। 

কলকাতা: ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। গিরীশ পার্ক মেট্রো (Girish Park Metro) স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও তাঁর কোনও পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে খবর।  ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।

আগেও একাধিক আত্মহত্যা: এর আগেও একাধিকবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। বহু ব্যবস্থা নিয়েও এড়ানো যাচ্ছে না এই ঘটনা। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-পক্ষকেই।কয়েক মাস আগেও মেট্রো (Kolkata Metro) লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঘটনাটি ঘটেছিল। যার জেরে সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যহত হয়েছিল পরিষেবা। সেই সময়ে মাঝে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।

মেট্রো (Metro) সূত্রে খবর, এ দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েন যাত্রীরা। দেখা গিয়েছে অফিস টাইমের ব্যস্ত সময়েই বারবার এই ঘটনা ঘটেছে।  

মেট্রো স্টেশনে আরও বিপত্তি: কিছুদিন আগেই ধোঁয়ায় ঢেকে যায় রবীন্দ্র সদন মেট্রোর দোতলা ও তিনতলা। এদিন সাড়ে ৭ নাগাদ নজরে আসে ধোঁয়া। দোতলায় রিজার্ভেশন অফিস ছিল। তিনতলাতেও অফিস ছিল। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। যদিও এদিন মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে।  যদিও এদিন আগুনের উৎসস্থল খুঁজে বের করা যায়নি। দোতলায় আগুনের উৎস নিয়ন্ত্রণ করতে পৌঁছয় আরপিএফ। তার কিছুক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

আরও পড়ুন: Kolkata Metro: গড়াবে হাওড়া ময়দান-ধর্মতলা মেট্রোর চাকা! একাধিক রুটে নতুন রেক চালুর ভাবনা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget