এক্সপ্লোর

Kolkata Metro: গড়াবে হাওড়া ময়দান-ধর্মতলা মেট্রোর চাকা! একাধিক রুটে নতুন রেক চালুর ভাবনা

East West Metro: শেষ হতে চলেছে, প্রতীক্ষার প্রহর গোনা। চলতি বছর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর ভাবনা ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে গঙ্গার নিচ দিয়ে ধর্মতলা (Dharmatala) পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে কবে? সূত্রের খবর, চলতি বছরে এই রুট চালু ব্যাপারে ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। অবশ্য, সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। এমনটাই কলকাতা মেট্রো সূত্রের খবর।

মেট্রো পরিষেবা শুরু হবে কবে?

শেষ হতে চলেছে, প্রতীক্ষার প্রহর গোনা। চলতি বছর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর ভাবনা ইস্ট-ওয়েস্ট মেট্রোর। পাশাপাশি, বউবাজার অংশের জট কাটলে আগামী বছর জুন মাসে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করবে তারা। জানা গেছে, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবায় পৃথক দুটি লাইনে ১২ মিনিটের অন্তরে চলবে রেক। সূত্রের খবর, এসপ্লানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য, বউবাজার মেট্রো থেকে লিক্যুইড নাইট্রোজেন দিয়ে গ্রাউন্ড ফ্রিজিং করা হবে। পুজোর আগেই শুরু হবে কাজ। কিন্তু, জট এখনও কাটেনি। কলকাতা মেট্রোর এই গ্রিন লাইনকে সেক্টর ফাইভ থেকে তেঘড়িয়া পর্যন্ত সম্প্রসারণ করতে চায় কলকাতা মেট্রো রেলওয়ে। কিন্তু, সেক্ষেত্রে রাজ্য সরকারকে ৫০ শতাংশ ব্যয় বহন করার প্রস্তাব দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, গত বছর জুন মাসে রাজ্য সরকার তা পারছে না জানিয়েছে। এরপর, সম্পূর্ণ ব্যয়ভার বহনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়। সে বিষয়ে মেলেনি সবুজ সংকেত ফলে আপাতত গ্রিন লাইনকে বাড়িয়ে নিয়ে যাওয়া বিশ বাঁও জলে।

এদিকে, বর্তমানে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর, জোকা- তারাতলা ও শিয়ালদা-সেক্টর ফাইভ - এই ৩ রুটে মেট্রো চলে।  মেট্রো সূত্রে খবর, ২০২৬-এর মধ্য়ে বেশ কয়েকটি রুটে চালু হবে মেট্রো। এত রুটে মেট্রো চললে, প্রচুর রেক লাগবে। রেকের যোগান মেটাতে ইতিমধ্য়েই ব্যবস্থা নেওয়া শুরু করেছে কলকাতা মেট্রো। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাকট্রিতে বরাত দেওয়া হল অত্য়াধুনিক রেকের। নতুন রেক এলে মোট রেকের সংখ্য়া হবে ১৫৮টি। ফলে, বিভিন্ন রুটে পরিষেবা দিতে আর সমস্যা থাকবে না।

কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এটা স্বদেশী রেক। দেশীয় প্রযুক্তিতে এই রেকগুলি তৈরি হচ্ছে। ৮৫টা রেক ২০২৬ নাগাদ পেয়ে যাব আশা করছি। এয়ারপোর্ট যাওয়ার জন্য লাগেজ, উন্নতি হ্যান্ডেল থাকবে, সিটের সংখ্যা বাড়বে। নতুন রেকে স্পিড ভালই হবে।’’ পাশাপাশি, নতুন এই রেকগুলিতে সংস্কৃতির ছোঁয়াও থাকবে। যেহেতু, এয়ারপোর্টও একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হবে। তাই এখানে লাগেজ নেওয়ার জন্য় অত্য়াধুনিক ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: Jadavpur University: AI এবং রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির ব্যবহার! র‍্যাগিং রুখতে পদক্ষেপ যাদবপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget