এক্সপ্লোর

Sujaykrishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, জানাল মেডিক্যাল বোর্ড

Sujaykrishna Bhadra Update: কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারি করাতে হবে, এই কারণ দেখিয়ে সম্প্রতি, অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী।

সৌভিক মজুমদার, কলকাতা: SSKM-এর রিপোর্টেই সায় দিল জোকা ESI। নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।ইডির আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে জানাল জোকা ESI হাসপাতালের মেডিক্যাল বোর্ড। আলিপুরের বেসরকারি হাসপাতালে হবে সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর অস্ত্রোপচার।                                

কালীঘাটের কাকুর ধমনীতে ব্লকেজ রয়েছে, বাইপাস সার্জারি করাতে হবে, এই কারণ দেখিয়ে সম্প্রতি, অন্তর্বর্তী জামিনের আবেদন করেন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। এরপর, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কালীঘাটের কাকু। কিন্তু সেখানেও মান্য়তা পায়নি সুজয়কৃষ্ণ ভদ্রর আর্জি। এপ্রসঙ্গে ৩ অগাস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, SSKM তো আছেই। এখানকার অন্য়তম সেরা হাসপাতাল। তখন কালীঘাটের কাকুর আইনজীবী বলেন, সুজয়কৃষ্ণ ভদ্র নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চান। বিচারপতি ফের প্রশ্ন করেন, "সুজয়কৃষ্ণ ভদ্র (কালীঘাটের কাকু) কি ওই চিকিৎসককে আগে দেখিয়েছেন? বা ওই চিকিৎসকের অধীনেই কি তিনি চিকিৎসাধীন? তার অন্তত একটা প্রেসক্রিপশন দেখান।'' তখন, সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, "প্রেসক্রিপশন নেই। এটা একটা জরুরি পরিস্থিতি।  আমার মক্কেল সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা করাতে চান।'' অন্যদিকে, ইডির আইনজীবী বলেছিলেন, "বাইরে চিকিৎসার অনুমতি দিলে সমাজের কাছে কী বার্তা যাবে? অভিযুক্ত ধনী হয় তাহলে যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারবে, আর গরিব হলে পারবে না। SSKM হাসপাতালের চিকিৎসা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু, যখনই রাজনৈতিক বিষয় আসে তখনই মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হয়।''

এরইমধ্য়ে সুজয়কৃষ্ণ ভদ্রর বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা, সেই প্রশ্নও তোলেন ইডির আইনজীবী। এরপরই, ED-কে মেডিক্য়াল বোর্ড গঠনের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, জোকা ESI-র উপর আস্থা রেখে, তাদেরকেই মেডিক্যাল বোর্ড গঠনের অনুরোধ করে ইডি। বুধবার, আদালতে ইডির আইনজীবী জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে ইডির কোনও আপত্তি নেই। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, জেল কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও বেসরকারি হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Mamata Banerjee: 'তিন ভাষার ফর্মুলা, মাতৃভাষা থাকবে এক নম্বরে,' ঘোষণা মমতার

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget