এক্সপ্লোর

Mamata Banerjee: 'তিন ভাষার ফর্মুলা, মাতৃভাষা থাকবে এক নম্বরে,' ঘোষণা মমতার

CM Mamata Banerjee: কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। ক্যাবিনেটে আলোচনা হয়েছে তিনটি ভাষার ফর্মুলা।

কলকাতা: স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করলেন এই তিনটি ভাষার মধ্য়ে প্রথমে থাকবে মাতৃভাষা। অন্যদুটি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে। কিন্তু প্রথম ভাষা হতে হবে নিজের অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা মমতার।               

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?  

এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। ক্যাবিনেটে আলোচনা হয়েছে তিনটি ভাষার ফর্মুলা। যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তাঁরা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে 'তিন ভাষার ফর্মুলা মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।''                

জাতীয় শিক্ষানীতির কোন অংশ গ্রহণ করা হবে, কোন অংশ গ্রহণ করা হবে না, সেবিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ঠিক হয়েছে, মাধ্য়মিক ও উচ্চমাধ্য়মিক পরীক্ষা আগের মতোই হবে। উচ্চপ্রাথমিকে ৩ ভাষা নীতি নেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। উচ্চমাধ্য়মিকে MCQ চালু হবে। UGC-র পাশাপাশি স্টেট রিসার্চ ফান্ড তৈরি করা হবে।                              

অন্যদিকে, রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা। বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন (Education Commission) তৈরিতে সিলমোহর দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন,হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি-সহ প্রস্তাবিত কমিশনে থাকবেন ১১ জন সদস্য়। যার মধ্য়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য়শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি ছাড়াও থাকবেন শিক্ষা দফতরের মনোনীত ২ জন শিক্ষাবিদ। CBSE এবং ICSE- একজন করে প্রতিনিধিও এই প্রস্তাবিত কমিশনে থাকবেন। 

আরও পড়ুন: North 24 Parganas: মেডিক্যাল কলেজে ভর্তির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget