এক্সপ্লোর

Municipal Recruitment Scam : 'দুর্নীতি হয়েছে ১৫ বছর ধরে, সেই ত্রিফলা...'! সুজিত বসুর গ্রেফতারি নিয়ে বড় বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh on Sujit Bose Arrest : পুর নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এই গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ।

কলকাতা : পুর নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সাড়ে ১০ ঘণ্টা ধরে জেরা, বয়ানে অসঙ্গতি, তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে, পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তে সোমবার আবারও হাজিরা এড়ান প্রাক্তন মন্ত্রী ও এবারের বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে হাজিরা দেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। ১ মে প্রথমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন এবং তাকে ফের তলব করা হয়েছিল। গতকাল সেই তলবে আবার হাজিরা দিতে এসে গ্রেফতার হন তিনি। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।                                  

সুজিত বসুর গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ''কোনও ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে সেই ১৫ বছর ধরে, ত্রিফলা থেকে শুরু করে। তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি দেওয়া। সেই জন্যে সরকার এসেছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসা। প্রশাসন সেই কাজটি করবে, আইন তাদের শাস্তি দেবে। ''               

আরও পড়ুন - গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেও সুজিত বসুকে তলব করা হয়েছিল। হাজিরাও দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে CGO কমপ্লেক্সে । মৌখিকভাবে তাঁকে জানানো হয়েছিল ফের ৬ তারিখ আসার জন্য়। সঙ্গে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল সুজিত বসুকে। SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল CBI। তল্লাশির সময় অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হয় বেশ কিছু ওএমআর শিট। আর এখান থেকেই পুরসভার নিয়োগের দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। তদন্তে নেমে অনেককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। আর এখান থেকেই ফাঁস হয়ে যায় সবকিছু। CBI আধিকারিকরা জানান, অয়নের মাধ্যমে প্রায় ১৬টি পুরসভায় নিয়মবহির্ভূত ভাবে অনেকে চাকরি দেওয়া হয়েছে।

আরও পড়ুন - অয়ন শীলের অফিসের ডাস্টবিন থেকে পাওয়া চিরকুটের সূত্র ধরেই কি ইডির নজরে সুজিত বসু?


সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget