এক্সপ্লোর

Sujit Bose Arrested: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

West Bengal Former Minister Sujit Bose Arrested : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।

প্রকাশ সিন্হা, রঞ্জিত সাউ, জয়ন্ত পাল, কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডির তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।  অন্যদিকে, পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তে আজ ফের হাজিরা এড়ান প্রাক্তন মন্ত্রী ও মধ্যমগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।

আরও পড়ুন, 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?

রাজ্য়ে বিজেপি সরকার তৈরির পর প্রথম মন্ত্রিসভার বৈঠক,আর সেদিনই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করে ইডি ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা নাগাদ ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে হাজিরা দেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। ১ মে প্রথমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন এবং তাকে ফের তলব করা হয়েছিল। সেই তলবে আজ হাজিরা দেন তিনি।

ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় ৪ বার নোটিস পেয়ে তিনি আসেননি। ভোট শেষের পর ১ মে হাইকোর্টের নির্দেশে ED দফতরে হাজিরা দেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।ভোটের ফল প্রকাশের পর , ৬ মে তাঁকে ফের ED দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবে হাজিরা এড়ান সুজিত বসু। ১ তারিখের পর সুজিত বসুকে তলব করা হলে ভোট পরববর্তী হিংসার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে ছিলেন। আজ ফের তাঁকে তলব করা হয়।পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে চার্জশিট দিয়েছিল, তার ১১ নম্বর পাতায় দাবি করা হয়,বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 

 ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল ২৯ জনের।এই পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। সেই মামলায়, গত ১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ,তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সোমবার ফের ED-র কাছে হাজিরা দেন তিনি।ED-সূত্রে খবর ম্য়ারাথন জেরায় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রাক্তন দমকলমন্ত্রী।তদন্তে সহযোগিতা না করায় তাঁকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget