এক্সপ্লোর

Sujit Bose: 'এখনও সিবিআই-এর কোনও নোটিস পাইনি', তলব প্রসঙ্গে দাবি সুজিত বসুর

CBI: গত ২৪ জুলাই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করেছে সিবিআই। এই প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ের কোনও মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা: তলবের খবর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। তবে সুজিত বসুর (Sujit Bose) দাবি হাজিরার কোনও নোটিসই নাকি পাননি তিনি। এ দিন সিবিআই (CBI) তলব প্রসঙ্গে দমকল মন্ত্রী বলেন, 'এখনও পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কোনও নোটিস পাইনি'। বুধবার রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দমকলমন্ত্রী, সেখানেই একথা জানিয়েছেন তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে ৩১ অগাস্ট তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। 

সুজিত বসুকে তলব : গত ২৪ জুলাই পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করেছে সিবিআই। এই প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য়ের কোনও মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩১ অগাস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হয়েছে বলেই খবর ছিল। এ প্রসঙ্গে  সুজিত বসু বলেন, দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই, জায়গামতো প্রমাণ করে দেব।

এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব: পুর নিয়োগ-দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করেছে সিবিআই! ৩১ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুকে। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর, সেই সময়ের মধ্যেই অর্থাৎ ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু।  

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি স্কুলের মতো পুরসভার নিয়োগেও যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়েছে, সেই তথ্য প্রথম উঠে আসে প্রোমোটার অয়ন শীলের অফিসে ইডি অভিযানের পর। ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। সেই সূত্র ধরেই গত ৭ জুন দক্ষিণবঙ্গের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। একদা যার ভাইস চেয়ারম্যান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু। সিবিআই সূত্রের দাবি, সুজিত বসুকে নিজাম প্যালেসে তলব করে, ১৭ অগাস্ট বাড়িতে নোটিসও পাঠানো হয় বলেও সূত্রের দাবি। তবে বিষয়টি নিয়ে অন্য় কথাই শোনা গিয়েছে মন্ত্রীর মুখে।

সিবিআই সূত্রের দাবি, ধৃত অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন কীভাবে পুর নিয়োগে টেন্ডার পেয়েছিল? তাতে কী ভূমিকা ছিল তৎকালীন পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের?এই সমস্ত বিষয়েই জানতে চাওয়া হতে পারে সুজিত বসুর কাছ থেকে। এরপর কী হবে? কতদূর গড়াবে জল? এখন সেটাই দেখার

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget