এক্সপ্লোর

Sukanta Majumdar:‘১০০ দিনের টাকায় নির্ভর করতে হচ্ছে কেন’? অভিষেকের এগরা মন্তব্যের পাল্টা সুকান্ত

Abhishek Banerjee:বিজেপির কার্যকারিণী বৈঠকে রবিবার অভিষেকের মন্তব্যকে হাতিয়ার করেন সুকান্ত।

কলকাতা: এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (Egra Incident) পর কেন্দ্রকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না মেটানোতেই গরিব মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করতে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সংসদ (TMC)। তাঁর সেই মন্তব্যকে এ বার হাতিয়ার করলেন বঙ্গ বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূল ১২ বছর ক্ষমতায় থাকার পরও মানুষকে কেন ১০০ দিনের কাজের টাকার উপর নির্ভর করতে হচ্ছে, প্রশ্ন তোলেন সুকান্ত।

বিজেপির কার্যকারিণী বৈঠকে রবিবার অভিষেকের মন্তব্যকে হাতিয়ার করেন সুকান্ত। সেখানে তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড লোককে বোঝাতে গিয়ে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। তার জন্য নাকি আমাদের এগরা বিস্ফোরণে নিহতরা  বাধ্য হয়ে বোমা কারখানায়. বাজি কারখানায় কাজ করতে যান! এতে প্রশ্ন ওঠে, ১২ বছর একটি সরকার থাকার পর, পেট ভরানোর জন্য় যদি ১০০ দিনের ২০৭ টাকা মজুরির কাজের দরকার হয় মানুষের, তাহলে রাজ্য সরকার ১২ বছর ধরে কী করেছে? নিজেরাই স্বীকার করছেন যে তাঁদের সরকার অপদার্থ। মানুষের কাছে এদের অপদার্থতা তুলে ধরতে হবে।"

এগরাকাণ্ডের পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ১০০ দিনের কাজের প্রসঙ্গ টেনেছিলেন অভিষেক। তাঁর বক্তব্য ছিল, "যে দুই মহিলা মারা গিয়েছেন, তাঁর জবকার্ড হোল্টার, ১০০ দিনের কাজ করতেন। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে বাধ্য হয়ে জীবন বাজি রাখেন। পেট চালাতে কাজ নেন বাজি কারখানায়। এর জন্য দায়দায়িত্ব কার?"

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের উপর কেন্দ্রীয় খবরদারি, ’২৪-এর আগে বিরোধী জোট নিয়ে হতে পারে কথা, মমতাসাক্ষাতে আসছেন কেজরিওয়াল

অভিষেক আরও বলেন, "একটা বিস্ফোরণ হল। দুর্ভাগ্যজনক। মৃত্যু নিয়ে কখনও রাজনীতি করা উচিত নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের জন্য আজ পেট চালাতে বাজি কারখানায় গিয়ে কাজ নিচ্ছেন মানুষ। এর দায়িত্ব এড়াতে পারেন না নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। বাংলায় যদি  ১০০ দিনের টাকা ছাড়ত, তাহলে আজ দুর্ঘটনা ঘটলেও প্রাণ যেত না। বিজেপি বিস্ফোরণ নিয়ে রাজনীতি করছে, কিন্তু মনুষ্যত্ব থাকলে পদত্যাগ করা উচিত।" অভিষেকের সেই মন্তব্যকেই এ দিন হাতিয়ার করেন সুকান্ত। 

সুকান্তের মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এই ধরনের অকারণ বিবৃতি দিয়ে বাজার গরম করা অর্থহীন। ১০০ দিনের কাজ হচ্ছে গোটা ভারতে। ডাবল ইঞ্জিন সরকারেও ১০০ দিনের কাজ হয়। পার্থক্য শুধু এটুকুই যে, ওখানে টাকা দিচ্ছে, এখানে দিচ্ছে। এর কারণ হল, এখানে ভাল কাজ হচ্ছে, কিন্তু বিজেপি-কে ভোট দেননি মানুষ।"

কুণাল আরও বলেন, "বিশেষ করে লকডাউনের পর পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়েছেন। অপরিকল্পিত লকডাউনে রাস্তায় হাঁটতে হাঁটতে মারা গিয়েছেন মানুষ। তার পরেও যাঁরা ঘরে ফিরেছেন, সেখানে ১০০ দিনের কাজ সহায়ক হচ্ছে। শুধু বাংলায় নয়, সারা ভারতে হচ্ছে। পশ্চিমবঙ্গে শুধু ভাল কাজ হচ্ছে, ভাল কাজ পাইয়ে দেওয়া হচ্ছে মানুষকে। সেখানেই টাকা বন্ধ।" ১০০ দিনের কাজ কোন কোন রাজ্যএ হচ্ছে, তার তালিকা তুলে ধরলেই বিজেপি-র দাবি ধোপে টিকবে না বলেও দাবি করেন কুণাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget