এক্সপ্লোর

Sukanta Majumdar: ‘কালই তো বললেন টাকা লাগবে না!’ কেন্দ্রকে নিশানা করায় মমতাকে পাল্টা সুকান্তর

Mamata Banerjee: মঙ্গলবার প্রশাসনিক সভা থেকে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা।

কলকাতা: দুর্নীতি মামলায় শাসকদলের নেতাদের গ্রেফতারিতে সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপি (BJP)। কেন্দ্রীয় সরকারকে বলে টাকা আটকে রেখে রাজ্যকে শায়েস্তা করার কথাও উঠে এসেছে বিজেপি নেতাদের মুখে। ঝাড়গ্রাম সফরে গিয়ে সে কথা উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। দয়ার টাকা নয়, রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না বলে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। তাতে মমতাকেই আবার কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর মতে, এই বলছেন টাকা লাগবে না, আবার বলছেন, টাকা কেন দেবে না। মমতার বয়স হয়েছে, অবসর নেওয়া উচিত বলে মত সুকান্তর। 

কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা আটকে রেখেছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার প্রশাসনিক সভা থেকে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না, এবার কি পায়ে ধরতে হবে! প্রাপ্য টাকা দিতে হবে, নইলে জিএসটি বন্ধ করো। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।"

প্রাপ্য টাকার দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তির-ধনুক নিয়ে রাস্তায় নামার আবেদনও জানান মমতা। বলেন, "আপনাদের টাকা আটকে রেখেছে। এরকম যদি চলতে থাকে তাহলে আপনাদের বলব আপনারা তির-ধনুক নিয়ে নামুন, ধামসা-মাদল নিয়ে নামুন। কী নামবেন তো?"

আরও পড়ুন: Nisith Pramanik: সোনার দোকানে চুরির মামলা, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মমতার এই মন্তব্য সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দেন সুকান্ত। তিনি বলেন, গতকাল বললেন, টাকা লাগবে না, আজ বলছে টাকা দিতে হবে, মাথা খারাপ হয়ে গেল না কি?বয়স হয়েছে। এই মুখ্যমন্ত্রীর আর পদে থাকার দরকার নেই। কেন্দ্রের কাছে এক পয়সাও বাকি নেই রাজ্যের। কেন্দ্র টাকা দেবে আর তৃণমূল চুরি করবে, তা হবে না। এদের এক পয়সাও দেওয়া উচিত নয়।"

তৃণমূল এবং বিজেপি, দুই দলকেই তীব্র কটাক্ষ সিপিএম নেতৃত্বের

যদিও তৃণমূল এবং বিজেপি, দুই শিবিরকেই কটাক্ষ করেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এ বলছে টাকা দিচ্ছে না, কেন্দ্র বলছে টাকা দিচ্ছে। সেন্ট্রাল টিম পাঠাক না। এখানেই তো খেলা, ফ্রেন্ডলি ম্যাচ চলছে। দু-পক্ষ শ্বেতপত্র প্রকাশ করুক না।" সব মিলিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের ঝাঁঝ বেড়েই চলেছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget