এক্সপ্লোর

Nisith Pramanik: সোনার দোকানে চুরির মামলা, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Alipurduar News: ২০০৯-এ ২টি সোনার দোকানে চুরির মামলায় পরোয়ানা।

কলকাতা: সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা। আলিপুরদুয়ারে (Alipurduar News) ২০০৯-এ দু'টি সোনার দোকানে চুরির মামলায় পরোয়ানা জারি হল। নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল (Arrest Warrant)। এ বার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ‘আদালতে নিশীথের আইনজীবী না থাকায় জারি গ্রেফতারি পরোয়ানা’, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে দাবি সরকারি আইনজীবীর। এ ব্যাপারে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

২০০৯ সালের সোনার দোকানে চুরির মামলা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দু'টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তাতে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে নিশীথের। বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২০০৯ সালে নিশীথ সাংসদ নির্বাচিত হওয়ার পর বারাসাতের বিধায়ক ও সাংসদদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে মামলাটি স্থানান্তরিত হয়।

পরে নিশীথের অনুরোধেই আবার মামলাটি আলিপুরদুয়ারে স্থানান্তরিত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেখানে মামলার শুনানি ছিল। কিন্তু সেখানে নিশীথের কোনও আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিল না। এর পর জুডিশিয়াল থার্ড কোর্ট নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ নিয়ে ফোন করলেও, ধরেননি নিশীথ। তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: Mamata Banerjee: আচমকা চায়ের দোকানে হাজির মমতা, কাগজে মুড়ে হাতে হাতে তুলে দিলেন চপ, তেলেভাজা

এ দিন সরকারি আইনজীবী জানান, নিশীথ এবং আরও অনেকের নাম রয়েছে মামলায়। নিশীথের নামে দু’টি মামলা দায়ের হয়। আলিপুর দুয়ার থার্ড কোর্টে গত ১১ নভেম্বর নিশীথের জন্য কোনও আইনজীবী অনুপ্সিথিতির পিটিশন জমা দেয়। কিন্তু সেটা আর এগোয়নি। তাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

ওই আইনজীবী জানিয়েছেন, কোথাও ঢুকে চুরি করা এবং চোরাই মাল পাওয়ার ধারায় মামলা ছিল নিশীথের বিরুদ্ধে। আলিপুরদুয়ার থানা এলাকার একটি দোকানে ওই চুরির ঘটনা ঘটে। ২০০৯ সালেই তা নিয়ে মামলা দায়ের হয়। 

কোথাও ঢুকে চুরি এবং চোরাই মাল হস্তগত করার মামলা

এর আগে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে তরজা চরমে ওঠে। শাসকদল প্রতিরোধ করলে নিশীথ এলাকা থেকেই বেরোতে পারতেন না বলে হুমকির সুর শোনা যায় তৃণমূলের গলায়। তার পাল্টা জবাব দেয় বিজেপি-ও। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। পাল্টা দলীয় পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তোলে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget