এক্সপ্লোর

Sukanta Majumder: কংগ্রেস এবং সিপিএম বাড়লে মুখ্যমন্ত্রীর সুবিধা: সুকান্ত মজুমদার

West Bengal By Poll: সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।

কলকাতা: "লুট করে ভোট জেতা বা ছাপ্পা দিয়ে ভোট জেতার কোনও মানে হয় না। আপনি গণতন্ত্র যদি সত্যি বিশ্বাস করেন তাহলে বিরোধীদের ভোট দিলে সেটা আপনাকে মেনে নিতে হবে।'' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য পাল্টা বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাগরদিঘিতে যে অনৈতিক জোট হয়েছে তার আমরা কঠিন সমালোচনা করি। সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটও যোগ হয়েছে। অধীর চৌধুরীকে ধন্যবাদ যে তিনি সত্য কথা স্বীকার করে বলেছেন যে বিজেপিও কংগ্রেসকে সাহায্য করেছে। এরকম অনৈতিক জোট হলে কংগ্রেস-সিপিএম কী করে বিজেপির বিরুদ্ধে লড়বে? এই পরাজয় থেকে এটাই আমাদের শিক্ষা।' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।                                                         

এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, "আমাদের বিরোধীরাও অনেক সময় জেতে। আমরা সহাস্য বদনে সেটা মেনে নিই। জানি পরের বার আরও বেশি খেটে, আরও বেশি লড়াই করে আমরা ফিরে আসব। মুখ্যমন্ত্রী খুব বেশি হতাশ হননি। মনে মনে আনন্দই পাচ্ছেন। কংগ্রেস এবং সিপিএম বাড়লে মুখ্যমন্ত্রীর সুবিধা। যেহেতু বিরোধী ভোট সিংহভাগ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। তাই বিভ্রান্ত করা যাবে যে বিরোধী কে! তৃণমূল কংগ্রেসকে হারানো যায় বলেই তো ৭৭টা ভোট পেয়েছিলাম। বহু সিট অনেক কম ভোটে পরাজিত হয়েছি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। হারানো যায় না এরকম বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দিনের বাসনা, বিরোধী ভোট যেন ভাগ হয় এবং তৃণমূল কংগ্রেস যেন রাজ করে।''

সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি। ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী পেলেন ৪৭.৩৫ শতাংশ ভোট। সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী পেলেন ৩৪.৯৪ শতাংশ ভোট। সাগরদিঘিতে বিজেপি প্রার্থী পেলেন ১৩.৯৪ শতাংশ ভোট।                                                         

আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডি যৌথ তদন্তের নির্দেশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget