এক্সপ্লোর

Sundarban: সুন্দরবনের বাঘের সঠিক সংখ্যা জানতে নতুন প্রযুক্তি, বিশেষ প্রশিক্ষণ বনকর্মীদের

কীভাবে ক্যামেরা বসানো হবে, কীভাবেই বা সেই ক্যামেরা কাজ করবে, বাঘের গতিবিধি কিভাবে নির্ধারণ করা হবে, এইসব বিষয় নিয়ে বনকর্মীদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে সুন্দরবনের সজনেখালিতে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বাঘের সংখ্যা জানতে এবার বনকর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ। সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে আরও একবার জঙ্গলে ক্যামেরা বসাতে চলেছে বন দফতর। আর তার জন্য জানতে হবে ক্যামেরা ট্র্যাপিং। ইতিমধ্যেই বনকর্মীদের ক্যামেরা ট্র্যাপিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনার বনবিভাগ, দুই জায়গাতেই ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে 'টাইগার এস্টিমেশন'-র কাজ করবে বন দফতর। 

সূত্রের খবর,  আগামী ৫ই ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বনবিভাগ এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। কীভাবে ক্যামেরা বসানো হবে, কীভাবেই বা সেই ক্যামেরা কাজ করবে, বাঘের গতিবিধি কিভাবে নির্ধারণ করা হবে, এইসব বিষয় নিয়ে বনকর্মীদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে সুন্দরবনের সজনেখালিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের এই কর্মশালায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বনবিভাগের বনকর্মীরা অংশগ্রহণ করেছেন। যেহেতু ম্যানগ্রোভের অরণ্য সুন্দরবন, তাই কিভাবে সেই অরণ্যে বনকর্মীরা এই ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ করবেন সে বিষয়ে পরামর্শ দিতে উড়িষ্যা ম্যানগ্রোভ ডিভিশানের পাঁচ বিশেষজ্ঞকেও নিযুক্ত করা হয়েছিল এই কর্মশালায়। 

আরও জানা গিয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রথম ক্যামেরা ট্রাপিংয়ের কাজ শুরু হবে। এই ক্যামেরা ট্রাপিংয়ের জন্য বনকর্মীদের ১০ টি বিশেষ দল তৈরি করা হচ্ছে যারা জঙ্গলের মধ্যে ক্যামেরা বসানোর কাজ করবেন। এক একটি দলে অন্তত ১২ থেকে ১৫ জন করে বনকর্মীরা থাকবেন বলে জানা গিয়েছে। আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু করে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যামেরা ট্রাপিংয়ের কাজ চলবে গোটা সুন্দরবন এলাকায়। এক একটি জায়গা চিহ্নিত করে সেখানে দুটি করে ক্যামেরা লাগানো হবে, যাতে সেই ক্যামেরার সামনে বাঘ এলে তার সামনে ও পিছনের দিকের ছবি তাতে ধরা পড়ে। নির্দিষ্ট সময় পর সেই সব স্বয়ংক্রিয় ক্যামেরাগুলি খুলে নিয়ে তাতে ওঠা ছবি বিশ্লেষণ করে সুন্দরবনের সঠিক বাঘের সংখ্যা নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সঙ্গে এই কাজে সাহায্য করবে ডব্লিউ ডব্লিউ এফ নামে একটি বেসরকারি সংস্থা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রায় সাড়ে এগারোশো ক্যামেরা বসানো হবে। যার জন্য সাড়ে সাতশোটির কাছাকাছি জায়গা চিহ্নিত করা হচ্ছে। অন্যদিকে ২৪ পরগনা বনবিভাগ এলাকায় তিনশোর কাছাকাছি ক্যামেরা বসানো হবে বলে বনদফতর সূত্রের খবর। সব মিলিয়ে মোট পনেরশো ক্যামেরা বসিয়ে সুন্দরবনে বাঘেদের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget