এক্সপ্লোর

Sundarban Weather Update: প্রবল দুর্যোগে দোসর অমাবস্যার কটাল, আতঙ্ক সুন্দরবনে

Weather Forecast: দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। 

গৌতম মণ্ডল, সুন্দরবন: নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল। ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী(Sundarban Weather Update)। বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা। পাশাপাশি অবিরাম বৃষ্টির জেরে ভাঙন শুরু হয়েছে মৌসুনী দ্বীপে। 

আতঙ্কিত সুন্দরবনবাসী: বাংলা থেকে সরছে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু এখনই স্বস্তির সম্ভাবনা নেই। প্রবল দুর্যোগের দোসর অমাবস্যার কটাল। আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবনবাসী। গঙ্গাসাগরের তট, মৌসুনি দ্বীপের বালিয়াড়া, পাথরপ্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধের বেহাল অবস্থা। গত পূর্ণিমার কটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে। জেলায় আজও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে।                                          

ভাঙনের কবলে মৌসুনী দ্বীপ: এদিকে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুনী দ্বীপ। বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে। কটালের প্রভাবে আজ সকাল থেকে জলোচ্ছ্বাস, বাঁধে আছড়ে পড়ছে ঢেউ। চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুনী দ্বীপে প্রচুর হোম স্টে কটেজ রয়েছে। তার কয়েকটি ইতিমধ্যেই জলে তলিয়ে গিয়েছে। বাকি হোম স্টেগুলিও ক্ষতির মুখে।                                               

আবহাওয়ার আপডেট: রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কমলেও উত্তরে দুর্যোগ চলবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বুধবার পর্যন্ত  উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Nabanna: বৃষ্টির মধ্যেই বাড়ল DVC-র জল ছাড়ার পরিমাণ, বন্যা নিয়ে উদ্বেগ নবান্নর

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget