এক্সপ্লোর

Sunflower Oil Price: শহরে বাড়ল সূর্যমুখী তেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

Oil Price Hike: ভারতে সূর্যমুখীর তেলের ৮৫ শতাংশই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করা হয়। অর্থনীতিবিদদের একাংশের মতে, যুদ্ধের প্রভাব পড়লেও, দাম বৃদ্ধির সেটাই একমাত্র কারণ নয়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়েছে বাজারে। প্রায় সব সংস্থার ভোজ্য তেলের দামই লিটার পিছু ১৫ থেকে ২৫ টাকা অবধি বেড়েছে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে বাজারে। পেট্রোল-ডিজেলের পাশাপাশি বাজারে ভোজ্য তেলের দামেও আগুন। বুধবার লেক মার্কেটে গিয়ে দেখা গেল, বিভিন্ন সংস্থার ভোজ্য তেলের দাম গড়ে ১৫ থেকে ২৫ টাকা অবধি বেড়েছে। ভারতে সূর্যমুখীর তেলের ৮৫ শতাংশই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করা হয়। রাশিয়া-ইউক্রেন থেকে মাসে ২ লক্ষ টন তেল আমদানি করা হয় এই দুই দেশ থেকে। 

যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবহণের খরচ হু হু করে বেড়েছে। ইউক্রেন নিবাসী তেল ব্যবসায়ী শুভ্র চক্রবর্তী বলেন, "ওখানে এই মুহূর্তে কী পরিস্থিতি কেউ জানে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে জাহাজের ভাড়া এবং ইনসিওরেন্স অনেকটা বেড়েছে। ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে।"                              

তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, যুদ্ধের প্রভাব পড়লেও, দাম বৃদ্ধির সেটাই একমাত্র কারণ নয়। অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় বলেন, "নিশ্চয় প্রভাব পড়েছে। ম্যাক্সিমাম ওখান থেকে আসত। তবে সানফ্লাওয়ার তেল আসছে না বলে এমন নয়। এখানে হোর্ডিং হচ্ছে। সেটাও সরকারকে দেখতে হবে।" সব মিলিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে।               

এক মাসেরও কম সময়ের মধ্যে ভোজ্যতেলের দামও ২০  শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেলে ঘাটতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নানারকম তথ্য ভাইরাল হচ্ছে। আর এতেই ভয় বাড়ছে মধ্যবিত্তের।  রান্নার তেলের চাহিদার দুই-তৃতীয়াংশ আমদানি করা হয় এদেশে। কিন্তু ভোজ্য তেলের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগীরা সরকারকে তারা নিশ্চিত করেছিল, আগামী দুমাস সানফ্লাওয়ার তেলের যোগানে কোনও ঘাটতি হবে না। তবে ইউক্রেন থেকে প্রচুর সানফ্লাওয়ার অয়েল ভারতে আমদানি করা হত।কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই আমদানির কী হবে?

এরই মধ্যে খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতরের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে শিল্পোদ্য়োগীরা একটি বৈঠক করেন। সেখানে আশার কথাই শোনান তাঁরা। শিল্পপতিরা বলেন, সানফ্লাওয়ার তেলের কোনও ঘাটতি নেই।  পাশাপাশি তাঁরা মন্ত্রীকে জানিয়েছেন, সানফ্লাওয়ার অয়েলের বিকল্প হিসাবে সরষের তেল ও সয়াবিন তেলও দেশে রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget