এক্সপ্লোর

BDO Prasanta Burman Row : স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court On BDO Prashant Barman : গত ৩০ অক্টোবর, দত্তাবাদে নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায়  রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের। যদিও আগাগোড়াই তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নাম।   

 

সৌভিক মজুমদার, কলকাতা : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন । আগামী ২৩ জানুয়ারির মধ্যে BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের নির্দেশ, আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে প্রশান্ত বর্মনকে।  গত ৩০ অক্টোবর, দত্তাবাদে নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায়  রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের। যদিও আগাগোড়াই তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নাম।   

গত ৩০ অক্টোবর, দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ।  ব্য়বসায়ীকে অপহরণ-খুনের অভিযোগে নাম জড়ায়  জলপাইগুড়ির রাজগঞ্জের এই BDO, প্রশান্ত বর্মনের। ইতিমধ্য়ে গ্রেফতার করা হয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠকে। এই প্রেক্ষাপটে বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন তখনই করেছিলেন BDO ।  গত ২৬ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট।

গত ২২ ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি BDO । হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। প্রশান্তর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ। রাজ্য সরকারের আইনজীবী স্পষ্ট জানান, প্রশান্তকে জেরা করার দরকার আছে, তার জন্য প্রামাণ্য সিসিটিভি ফুটেজ তাদের কাছে আছে।  অতঃপর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চ। 

ঘটনাটি কী ঘটেছিল 

নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার হয় মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ। বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় প্রথম এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেন দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শী। স্বর্ণ ব্যবসায়ীর দোকান মালিককেও অপহরণের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, 'একজন বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল । আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয় । নীলবাতি লাগানো গাড়ি এসেছিল, সাইরেন বাজচ্ছিল । আমাকে ও স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তোলা হয় । স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে অনেক দ্রত গতিতে ছুটছিল গাড়ি । বিডিও ও স্বর্ণ ব্যবসায়ী ওই গাড়িতে ছিলেন। নিউটাউনের একটি বহুতলের সামনে আমাকে নামিয়ে দেয় । 
স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে ওই বহুতলে ঢুকে যান বিডিও। আমাকে ওই বহুতলের সামনে ছেড়ে দেওয়া হয়'। দাবি করেন দোকান মালিকে। সেটা ছিল এক মঙ্গলবারের ঘটনা। এরপর বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। 
     

 

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget