এক্সপ্লোর

Group D Recruitment: Group D- ১,৯১১ শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Supreme Court:মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথমে শুনানির সম্ভাবনা

সৌভিক মজুমদার, কলকাতা:  গ্রুপ ডি-র (Group D) ১,৯১১ শূন্যপদে কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ। স্থগিতাদেশ দিল ঋষিকেশ রায় ও সঞ্জয় করলের বেঞ্চ। মামলায় সিবিআইকে (CBI) পার্টি করার নির্দেশ। মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথমে শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি, চাকরি বাতিল ও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যান SSC'র বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা (Group D Worker)। ওএমআর শিট (OMR Sheet) দুর্নীতি মামলায় সম্প্রতি এক হাজার নশো এগারো জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায়, শীর্ষ আদালতে চাকরিহারারা। 

২০১৬'র OMR শিট বা উত্তরপত্র দুর্নীতির মামলায়, গত ১০ ফেব্রুয়ারি, SSC-র ১ , ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের কড়া নির্দেশ ছিল, অবিলম্বে এই অযোগ্য় প্রার্থীদের বেতন বন্ধ করতে হবে। আর স্কুলেও ঢুকতে পারবেন না তাঁরা। ফেরত দিতে হবে বেতন বাবদ পাওয়া টাকা। 

চাকরি খোয়ানো গ্রুপ ডি কর্মীদের জায়গায় ওয়েটিং লিস্টে থাকা যোগ্য় প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া শুরুরও নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গলবেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি হারানো ১, ৯১১ জন গ্রুপ ডি কর্মী। সিঙ্গল বেঞ্চের বেতন ফেরানোর নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

তার ফলে চাকরি হারানো ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীকে এখনই বেতনের টাকা ফেরাতে হচ্ছে না। যদিও, সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিল ও নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে, ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন SSC'র বরখাস্ত হওয়া ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী।

শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য়। তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে বিজেপি। এই পরিস্থিতিতে সামনে এল কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ! গ্রুপ ডি পরীক্ষায় অনিয়মের অভিযোগে রেল কর্তৃপক্ষকে তলব করল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্য়ুনাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget