এক্সপ্লোর

Mahua Moitra: সংসদ থেকে মহুয়াকে বহিষ্কারে লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব সুপ্রিম কোর্টের

Supreme Court: আজ মহুয়া মৈত্রর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। 

কলকাতা: মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সংসদ থেকে বহিষ্কার-মামলায় লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব। আগামী তিন সপ্তাহের মধ্যে জবাব পেশের নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। টাকা নিয়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ছিল মহুয়ার বিরুদ্ধে, তার জেরে তৃণমূলের হয়ে কৃষ্ণনগর থেকে জিতে আসা মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। লোকসভার নীতি কমিটির সুপারিশেই বহিষ্কার করা হয় তাঁকে, যার বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানান মহুয়া। সেই আবেদনের শুনানি চলাকালীনই বুধবার লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব চাইল আদালত। 

লোকসভার কাজ চালিয়ে যাওয়ার জন্যও আদালতে আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু এদিন তাঁর সেই আবেদন গৃহীত হয়নি। তবে মহুয়ার আবেদন অনুযায়ী লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব চাওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ। বুধবার মহুয়া মৈত্রের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। লোকসভার সেক্রেটারি জেনারেলের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সংসদের তরফে মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের অধিকার নেই, এর সঙ্গে দেশের সার্বভৌমিকতার প্রশ্ন জড়িয়ে বলে দাবি করেন তিনি।

যদিও শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, দু'টির মধ্যে একটিতে হস্তক্ষেপ করার এক্তিয়ার রয়েছে আদালতের, তার আওতায়ই লোকসভার জেনারেল সেক্রেটারির জবাব তলব করা হয়েছে। মহুয়াকে লোকসভার কাজ চালিয়ে যাওয়ার বিষয়টিতে অনুমোদন দেয়নি আদালত। সব দিক খতিয়ে দেখে তবেই এ ব্যাপারে এগনো হবে বলে জানান হয়। মহুয়াকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়া নিয়ে মার্চ মাসে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: Indian Science Congress: কলকাতা থেকে সূচনা, শতবর্ষ ধরে টিকে, কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনে এবার হল না বিজ্ঞান মহাসভা

নিজের আবেদনে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও পক্ষ করেছিলেন মহুয়া। পক্ষ করা হয়েছিল লোকসভার নীতি কমিটিকেও। কিন্তু স্পিকার এবং নীতি কমিটিকে নোটিস ধরাতে রাজি হয়নি আদালত।  নীতি কমিটির সুপারিশ মেনে গত ৮ ডিসেম্বর মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। 'অনৈতিক আচরণে'র কথা উল্লেখ করে বহিষ্কার করা হয় মহুয়াকে। সেই নিয়ে সংসদে জোর বিতর্কও হয়। কিন্কু সেখানে কথা বলার সুযোগ পাননি মহুয়া।

সংসদে জ্বালাময়ী ভাষণের জন্য বরাবর পরিচিত ছিলেন মহুয়া। নিয়ম বহির্ভূত ভাবে আদানিদের হাতে একাধিক বন্দর তুলে দেওয়া থেকে গৌতম আদানির সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সম্পর্ক নিয়ে লাগাতার সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। সংসদের শীতকালীন অধিবেশনেও এ নিয়ে ফের সরব হবেন বলে জানিয়েছিলেন, তার আগেই মহুয়ার বিরুদ্ধে নীতি কমিটিতে অভিযোগ জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে টাকা এবং দামি উপহারের বিনিময়ে মহুয়া সংসদে আদানিদের বিরুদ্ধে সরব হন বলে অভিযোগ করেন। এমনকি সংসদে প্রশ্ন জমা দেওয়ার ওয়েবসাইটের আইডি-পাসওয়র্ডও অন্যকে দেন বলে অভিযোগ করেন নিশিকান্ত।

টাকা নেওয়ার কথা আগাগোড়া অস্বীকার করে এসেছেন মহুয়া। এমনকি জিজ্ঞাসাবাদের সময় নীতি কমিটির সদস্যরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অশালীন প্রশ্ন করেন বলেও অভিযোগ করেন। মহুয়াকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, তা নিয়ে একজোটে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। তদন্তে যখন কিছু প্রমাণই হয়নি, সেখানে মহুয়ার সাংসদপদ বাতিল হল কোন যুক্তিতে, প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget