এক্সপ্লোর

Sushanta Ghosh Trinamool: 'আমি হতাশ তৃণমূল', কেন বলেছিলেন সুশান্ত ঘোষ? স্পষ্ট করে জানালেন তৃণমূল কাউন্সিলর

Trinamool Leader: এতদিন শোনা যেত আদি তৃণমূল ও নব্য তৃণমূল। কিন্তু এবার নতুন এক কথা বললেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি বললেন তিনি 'হতাশ তৃণমূল'।

কলকাতা: রাগ, ক্ষোভ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ! যেন ভাঙন শুরু তৃণমূলে। সাংসদ থেকে বিধায়ক, পার্টি লাইনের বাইরে এসে একে একে মুখ খুলছেন অনেকেই। ২৭ মে একসঙ্গে পদ ছাড়লেন কলকাতা পুরো নিগমের ২ কাউন্সিলর, অরূপ চক্রবর্তী ও সুশান্ত ঘোষ। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফা পত্র জমা দেন দুজনই। আর একই সঙ্গে হতাশা ঝরে পড়ল ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের গলাতেও। তিনি বললেন, "আমি হতাশ তৃণমূল। কোথাও যেন দলটা হারিয়ে গিয়েছে।"

আরও পড়ুন: সীমান্তে নিরাপত্তায় জোর, BSF-কে মোট ১৪২ একরের বেশি জমি হস্তান্তর রাজ্যের, পোস্ট মুখ্যমন্ত্রীর

এতদিন শোনা যেত আদি তৃণমূল ও নব্য তৃণমূল। কিন্তু এবার নতুন এক কথা বললেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি বললেন তিনি 'হতাশ তৃণমূল'। কিন্তু এমন কেন বললেন তিনি? পরে এবিপি আনন্দের 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে এই বিষয়টা স্পষ্ট করে জানালেন তিনি নিজেই। শোচনীয় হারের জন্য কি হতাশ? তিনি বললেন, "শোচনীয় হারের জন্য হতাশ নয়। কারণ, আমরা তো এর থেকে খারাপ অবস্থা যখন ছিল, তখন থেকেই তৃণমূল করেছি। তখন আমাদের লক্ষ্য ছিল, যে কোনও উপায়ে সিপিএমকে সরাতে হবে। আমরা সব কিছু ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের জায়গায় রেখে আমরা দলটা করতাম। আর সেখানে আমরা সফলও হয়েছিলাম। সেখানে আমাদের ডেডিকেশন ছিল। লড়াইয়ের মানসিকতা ছিল। সিপিএমের মতো একটা শক্তিকে সরানোর জন্য যে ধরনের নেতৃত্বের প্রয়োজন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই গুণাবলি ছিল। আমরা যখন দেখতাম দিনের পর দিন কংগ্রেসের সঙ্গে নিয়ে লড়াই করছি আর রাতের অন্ধকারে কংগ্রেস সিপিএমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের আন্দোলনকে নষ্ট করে দিচ্ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপোষহীন লড়াইয়ের নেত্রী। সেই দোলটা সেই লড়াইয়ের জায়গা থেকে আজ নির্বাচনে হারের পর রাস্তায় কর্মী খুঁজে না পাওয়া, কোথাও যেন তৃণমূলকে মেলানো যাচ্ছে না।"

আরও পড়ুন: সীমান্তে গ্রেফতার ২ বাংলাদেশি, অভিযোগ আধার কার্ড বানিয়ে দিতে টাকা নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য!

তাহলে হতাশ কেন? আর আজ নির্বাচনে হারের পর কেন কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না? সুশান্ত ঘোষ বললেন, "দোষ কার, সেটা দলই বিবেচনা করুক। সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গিয়েছিল তারপর তাদের একজন কর্মী থাকলেও সে ডেডিকেটেডলি গণশক্তি পত্রিকাটা লাগাতো। আমাদের জাগো বাংলা লাগানো ছেড়ে দিন, দলের নির্দেশ দেওয়া হল হকার উচ্ছেদের বিরুদ্ধে ৩ জায়গায় প্রোগ্রাম করার। ২ জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারলাম না। একটা জায়গায় নমো নমো করে প্রোগ্রাম করলাম। এমন পরিণতি কেন হল? এই কারণেই হতাশ।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget