এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ভাইপো জানে বিনয় কোথায়', অভিষেককে নিয়ে পাল্টা দাবি শুভেন্দুর

Abhishek Banerjee: আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিজেপি।

শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস: বিনয় মিশ্রর (Binay Mishra) সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করায়, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আট মাস আগে ফোনে বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথা হয় বলে দু'দিন আগে দাবি করেন অভিষেক। তার পাল্টা বিনয় কোথায় আছেন, তা অভিষেকই জানেন বলে দাবি করলেন শুভেন্দু। 

বিনয় মিশ্র কোথায় আছেন, জানেন অভিষেক! দাবি শুভেন্দুর

আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। রবিবার উলুবেড়িয়ে সেই উপলক্ষে মিছিল এবং সভা করেন শুভেন্দু। সেখানেই অভিষেককে একহাত নেন তিনি।  অভিষেকের অভিযোগ প্রসঙ্গে বলেন, "আমিও এজেন্সিকে বলব, যে বিনয় মিশ্র কোথায় আছে, সেটা ওই ভাইপো জানে বলেই বলেছে।"

আরও পড়ুন: Tapas Roy: ‘আমাকে ধরে রাখা কঠিন’, রাজনীতি ছাড়তে চান তাপস রায়, দলকেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক!

কয়লা পাচার মামলায় দু'দিন আগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকে বেরিয়েই CBI এবং ED-র খাতায় পলাতক হিসেবে চিহ্নিত বিনয়ের সঙ্গে শুভেন্দুর ফোনে কথা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আট মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা দ্বীপরাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। শুভেন্দু বলেছেন, 'তোমার কেস আমি দেখে নেব।' আদালতে অডিও ক্লিপ জমা দিতে রাজি। পারলে শুভেন্দু আমার বিরুদ্ধে আদালতে মামলা করুক।"

দু'দিন আগেই শুভেন্দুর বিরুদ্ধে বিনয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন অভিষেক

এর পাল্টাই এ দিন অভিষেকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, "ভাইপোর সঙ্গে প্রত্যেকদিন কথা হয়। বিকাশ মিশ্র জেলে আছে, প্রত্যেকদিন সন্ধে সাতটায় স্কাইপে ভানুয়াতুতে এবং ভাইপোর সঙ্গে কথা হয়। ওর কাছে কী সব নাকি অডিও আছে! আরে কোন নম্বর থেকে কথা বলতে হবে, আমার নম্বর থেকে কথা বলেছি? আমি যদি আমার নম্বর থেকে কথা না বলে থাকি, তাহলে বুঝতে হবে, সারদাকর্তার চিঠির মতো এটাও জাল।"

এর আগে, শনিবারও ঘাটাল থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণে শান দেন শুভেন্দু। গরু এবং কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে বিনয় মিশ্রের (Binay Mishra)। একাধিক বার তাঁর নাম উঠে এলেও, এখনও পর্যন্ত সিবিআই বা ইডি তাঁর নাগাল পায়নি। এই বিনয় মিশ্রকে নিয়েই এখন অভিষেক এবং শুভেন্দুর মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে। বিনয় অবশ্য ঢের আগেই দেশ ছেড়েছেন

সেরা শিরোনাম

Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget