এক্সপ্লোর

Tapas Roy: ‘আমাকে ধরে রাখা কঠিন’, রাজনীতি ছাড়তে চান তাপস রায়, দলকেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক!

TMC Update: রবিবার বরাহনগরের একটি অনুষ্ঠানে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে তাপসকে।

সমীরণ পাল, কলকাতা: দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যে দলের পাশেই ছিলেন। এমনকি সাংসদ জহর সরকারকেও দু'কথা শুনিয়ে ছাড়েন। তার পরই অন্য সুর বরাহনগরের তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) গলায়। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। রাজনীতি, সামাজিক কাজ, সব থেকেই অবসর নিতে চান বলে জানালেন তিনি। 

রাজনীতি ছাড়তে চান তাপস রায়

রবিবার বরাহনগরের একটি অনুষ্ঠানে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে তাপসকে। তিনি বলেন, "আর কয়েকটা বছর হয়ত। বেশিদিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছা নেই আমার, থাকবও মা। গত নির্বাচনেই দলকে জানিয়েছিলাম। আগেও জানিয়েছি দলতে, যে দল ছেড়ে দিতে চাই। আমাকে ধরে রাথা কঠিন।" এসেছিলেন তিনি। তার দু'দিনের মাথাতেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা

তাপসের মন্তব্যের ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে তিনি রাজনীতি ছাড়তে চান শুনে হইচই শুরু হয়। কিছুতেই তাঁকে ছাড়বেন না বলে জানান মানুষ জন। তার মধ্য়েও তাপস বলে যান, "আপনারা ছাড়বেন না। কিন্তু আমি ছাড়ব। আমাকে ধরে রাখা কঠিন। সঠিক সময়ে দলকে জানিয়ে দেব।"

আরও পড়ুন: Cattle Smuggling Case: গরুপাচার নিয়ে সক্রিয় সিআইডি-ও, গ্রেফতার ব্যবসায়ী, ‘সিবিআই থাকতে সিআইডি কেন’, প্রশ্ন শুভেন্দুর

তাপস দলের বর্ষীয়ান নেতা। অভিজ্ঞতাও যথেষ্ঠ। তাঁর এই মন্তব্য ঘিরে স্বভাবতই জল্পনা শুরু হয়েছে। তবে আজ বলে নয়, বরাবরই ছাড়ার তত্ত্বে তিনি বিশ্বাসী বলে জানান। এবিপি আনন্দকে বলেন, "আজ প্রথম নয়, গত নির্বাচন থেকে বহু কর্মিসভা, জনসভা, সাধারণ আড্ডা, সহকর্মী, বিধায়ক-মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বলে আসছি আমি। আমার মনে হয়, সবকিছুর যেমন বয়স রয়েছে, তেমন রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত। আমি এটাই মনে করি। জনপ্রতিনিধি মানে মানুষের জন্য কাজ করা। শরীরের ব্যাপারও রয়েছে। তাই যখন পাকাপাকি সিদ্ধান্ত নেব, সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জানাব নিশ্চিত ভাবে।"

তবে তাপসের এই মন্তব্যের পিছনে অন্য় ইঙ্গিতই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তাপস রায় অনেক সিনিয়র লিডার। অনেকদিন ধরে রাজনীতি করছেন। সিদ্ধান্ত উনিই নেবেন। জহর সরকার যেমন অপমানিত বোধ করছেন, রাজনীতিকে যাঁরা পেশা হিসেবে নেননি আশা করব তাঁরাই রিঅ্যাক্ট করছেন। প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।"

গাভাস্করের তুলনাও টানলেন তাপস রায়

জীবনে তিনি সুনীল গাভাস্করের নীতি মেনে চলেন বলেও জানান তাপস। তাঁর কথায়, "আমি গাভাস্করের বড় ভক্ত। সকলের উচিত ওঁকে অনুসরণ করা। পাঁচ-ছ'টা সেঞ্চুরি হাতে নিয়ে ব্যাট দোলাতে দোলাতে ক্রিজ ছেড়ে চলে গিয়েছিলেন। রাজনীতিতেও তেমন হওয়া উচিত। রান থাকতে থাকতে চলে যাওয়া উচিত। তা না হলে নতুন প্রজন্ম জায়গা পাবে কী করে! সময়ে জাগয়া না ছাড়লে সিলেক্টরদের কোপেও পড়তে হবে।"

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget