এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ISKCON Mid-day Meal : আজ থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে।

কলকাতা : "একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত করবে। শুধু তা-ই নয়, তাঁদের আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত। আমরা অগাস্ট মাস থেকে তাঁদের ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করিয়ে দিয়েছি।" ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনে কর্মসূচির সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "একটা মিছিল আমার চোখে পড়েছিল। একমাস আগে। মিড ডে মিলের রাঁধুনি আমাদের যে সমস্ত দিদি-বোনেরা আছেন, তাঁদের নিয়ে একটা মিছিল হয়েছিল...'ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু সরকার আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে।' আমি মিছিলটা দেখেছিলাম। প্রতিক্রিয়া দিইনি। কারণ, আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধি জীবনে দু'টো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হল- ধৈর্য, আর একটা স্থৈর্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশে বলি, একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের বিতরণ প্রক্রিয়ায় তাঁদের যুক্ত করবে। শুধু তা-ই নয়, তাঁদের আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত। আমরা অগাস্ট মাস থেকে তাঁদের ১ হাজার বাড়িয়ে ৩ হাজার টাকা করিয়ে দিয়েছি।" 

আজ থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আজ থেকে পথচলা শুরু করল ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। যার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে গাড়িতে করে এই মিড ডে মিল স্কুলে স্কুলে যাবে সেই গাড়িগুলির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন ৫টি স্কুল থেকে মোট ২০০ জন পড়ুয়াকে আমন্ত্রণ জানিয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। সেখানে তাদের সঙ্গে বসেই মধ্যাহ্নভোজে সারেন মুখ্যমন্ত্রী । তিনি ছাড়াও উপস্থিত রয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পড়ুয়াদের সঙ্গে খাবার খাওয়ার পাশাপাশি মিড ডে মিলের মানের কতটা উন্নতি হয়েছে তা খুদেদের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ দেব। যে তিনি, পিএম পোষণে আলাদা করে একগ্লাস দুধ, কোথাও ফলের রস , কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভাল ডাল ইত্যাদি অতিরিক্ত তাঁর রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন। যারা ৩৪ এবং ১৫...৪৯ বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজ যে ৪৪ হাজার শিক্ষার্থীকে খাবার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনার গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাবারটা কেমন হল।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget