এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের কথা না ভাবেন' : শুভেন্দু

Suvendu on Mamata: "মুখ্যমন্ত্রী কার্যত এখানে বেড়াতে আসেন। সন্ধের পরে লুকিয়ে লুকিয়ে ভাল ভাল রেস্তোরাঁ যেগুলো আছে সেখানে গিয়ে বোরোলি মাছ খান।"

শিলিগুড়ি : "এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন।" এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, "গোটা উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি। উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে। উত্তরবঙ্গে বালি, পাথর, গাছ বেশি পাচার হচ্ছে। নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হাসপাতালগুলোর বেহাল অবস্থা।" এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, "মুখ্যমন্ত্রী কার্যত এখানে বেড়াতে আসেন। সন্ধের পরে লুকিয়ে লুকিয়ে ভাল ভাল রেস্তোরাঁ যেগুলো আছে সেখানে গিয়ে বোরোলি মাছ খান।"

উত্তরবঙ্গ নিয়ে বিজেপির রোডম্যাপ কী ? শুভেন্দুর কথায়, "উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব। আমাদের স্লোগান এটাই থাকবে, বন্ধ চা বাগান খুলতে হবে। পাহাড়ে, তরাইয়ে, ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য-শিক্ষার পরিষেবা বাড়াতে হবে। আইআইটি-এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে। বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে সব জায়গা থেকে যে শ্রমিকরা এখান থেকে চলে গেছেন, হাতে কাজ...পেটে ভাত...মাথায় ছাদ। এটাই বিজেপির অঙ্গীকার। বিরাট এমএসএমই-র সুযোগ রয়েছে। আনারস, ভুট্টা, চা বাগান, মালদার আম-সহ নানা সুযোগ রয়েছে হর্টিকালচার প্রসেসিংয়ের।"

তিনি আশ্বাস দিয়ে বলেন, "বিজেপির সরকার এলে উত্তরবঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে MSME-র সুযোগ তৈরি করব। এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তাঁরা এটা বলেন অভিমান থেকে। স্বাধীনতার এতদিন পরে তাঁদের অধিকার তাঁরা পাননি বলে। "

এদিন চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্থায়ী মঞ্চ লাগাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ তোলে বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আজ চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সঙ্কল্প যাত্রা রয়েছে। চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে VIP মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি হবে বিরোধী দলনেতার। পুলিশ বাধা দেওয়ার পর হাইকোর্ট থেকে কর্মসূচির অনুমতি পেয়েছেন বিরোধী দলনেতা।

বিজেপি অভিযোগ করেছিল, বারবার আবেদন করেও পুলিশ প্রশাসনের অনুমতি পায়নি তারা। বাধ্য হয়ে তারা হাইকোর্টে যায় এবং সেখান থেকে অনুমতি পেয়েই এই সভা করবে।
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget