এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রাজ্যে শিক্ষার এই হাল দেখলে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন', আক্রমণ শুভেন্দুর

বিরোধী দলনেতার কটাক্ষ, ২৫ বছর ধরে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে আসছি। এবারই প্রথম কার্বাইডে পাকানো নেতার জন্য মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।

কলকাতা: স্বামী বিবেকানন্দর (Swami Vivekanada) জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । রাজ্যে শিক্ষার এই হাল দেখলে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন । গোটা শিক্ষা দফতরই জেলে, কটাক্ষ বিরোধী দলনেতার। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । যে পুণ্যভূমিতে মহাপুরুষের জন্ম, সেই বাংলার যুবসমাজ এখন কাজের খোঁজে রাজ্যের বাইরে। মন্তব্য বিজেপি (BJP) রাজ্য সভাপতির । 

বিরোধী দলনেতার কটাক্ষ: স্বামীজির জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিরোধী দলনেতার কটাক্ষ, ২৫ বছর ধরে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে আসছি । এবারই প্রথম কার্বাইডে পাকানো নেতার জন্য মেটাল ডিটেক্টর বসানো হয়েছে । অন্যদিকে, সুকান্ত মজুমদার বলেন, দেশের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ । আর এখন বাংলায় ভুয়ো ডিগ্রিধারী, CBI-ED-র ডাক পাওয়া নেতাকে যুব সম্প্রদায়ের আইকন বানানো হয় । 

 ওঁদের চৈতন্য হোক: পাশাপাশি কটাক্ষের সুর তৃণমূল (TMC) নেতৃত্বের গলাতেও । ওঁদের চৈতন্য হোক। নাম না করে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন শশী পাঁজা। স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে এদিন উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মন্ত্রী । 

 স্বামীজির জন্মদিন: আজ স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন । রামকৃষ্ণ মঠ (Ramkrishna Math) ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে । গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । 

অন্যদিকে বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামীজির ১৬১ তম জন্মদিন। প্রতিবার সাড়ম্বরে পালিত হয় দিনটি। এই উপলক্ষে বেলুড় মঠে (bELUR mATHA) প্রতিবছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ।

আরও পড়ুন: Swami Vivekananda : স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন, দেশজুড়ে পালিত জাতীয় যুব দিবস

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget