এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর', আশ্বাস শুভেন্দুর

Nadia: চাকরি থেকে দুর্নীতি নানা ইস্যুতে শাসক দলকে নিশানা শুভেন্দুর।

রানাঘাট, নদিয়া:  রানাঘাটের সভা থেকে ফের তৃণমূলকে তোপ দাগলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি থেকে দুর্নীতি নানা ইস্যুতে শাসক দলকে নিশানা শুভেন্দুর। 

শুভেন্দুর তোপ:
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'চোরগুলো বাংলার বেকারদের বঞ্চিত করে চাকরি চুরি করেছে'। তাঁর হুঁশিয়ারি, '৯৫২ জনের চাকরি গিয়েছে, সবে তো শুরু। ৫৮ হাজার চাকরি জালিয়াতি হয়েছে, নদিয়ার বিধায়ক এখন জেলে।' যাঁদের চাকরি যাবে তাঁদের নিয়ে মিছিলের কথাও বলেছেন শুভেন্দু। তিনি বলেন, 'আগামী কিছুদিনের মধ্যেই সংখ্যাটা ২০-২৫ হাজারে পৌঁছবে। যাঁদের চাকরি যাবে, তাঁদের নিয়ে মিছিল করে যাব কালীঘাটে।' ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর বক্তব্যে। তিনি বলেন, 'ভোট লুঠ করে ২০১৮-য় পঞ্চায়েত ভোটে জিতেছে তৃণমূল। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লক্ষের বেশি ভুয়ো ভোটার কার্ড বেরিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটা ১০ লক্ষ পেরিয়ে যাবে।'

আবাস যোজনা নিয়েও তোপ: 
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করেছিল। ধরা পড়েছে চোর, বড় ডাকাত ধরতে হবে। পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে।'

আরও একাধিক ইস্যুতে তোপ:
শুভেন্দুর অভিযোগ, 'ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে। নদিয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না। কয়েকদিন আগে একজন রানাঘাটে এসে বলেছিলেন, তিনি কিছু খান না। তিনি অন্য কিছু খান না, দুর্নীতির টাকা খান।' নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর।

তুলেছেন নন্দীগ্রামের ভোটের প্রসঙ্গও:
নন্দীগ্রামে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। যদিও তা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। এদিন শুভেন্দু বলেন, 'দল দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আরেকটা দায়িত্ব পালন করব, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।'

এদিনই শুভেন্দুর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পেল তৃণমূল। তৃণমূলের দখলে এল নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে গেল। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পেল না বিজেপি। নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন।

আরও পড়ুন: 'মিথ্যাচার করছেন শুভেন্দু', নন্দীগ্রামকাণ্ডে পাল্টা কুণাল

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget