এক্সপ্লোর

Kunal Ghosh: 'মিথ্যাচার করছেন শুভেন্দু', নন্দীগ্রামকাণ্ডে পাল্টা কুণাল

Kunal Attacks Suvendu on Election: নির্বাচনে ফের রক্ত ঝড়ল নন্দীগ্রামে, ঘটনায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু, কী বললেন কুণাল ঘোষ ?

নন্দীগ্রাম,পূর্ব মেদিনীপুর : নির্বাচনে ফের রক্ত ঝড়ল নন্দীগ্রামে (Nandigram)। ভেটুরিয়া (Veturia) সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফের উত্তাল নন্দীগ্রাম । শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে ঝরল রক্ত। সিভিক ভলান্টিয়ারের সামনেই করা হল বাঁশপেটা। ঘটনায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কী বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ? 

এদিন কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী সম্পূর্ণ মিথ্যাচার করছেন। ওই জায়গাটায় একটা সময় কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু ভোট, বিজেপি পেয়েছিল। কিন্তু মানুষ বুঝতে পারছে না আসল ঘটনাটা কী ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। এবার একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে। কাল রাত থেকে ওরা বাইরের থেকে ছেলে প্রবেশ করায়, এবং ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। 

অপরদিকে, এদিন শুভেন্দু অধিকারী বলেছেন,' সমবায় ভোটে আমরা তো সরাসরি যুক্ত হই না। সমবায়ের অংশীদাররা ভোটার। কিন্তু সব জায়গায় , সমবায় ব্যবস্থাতেও পরিবর্তন আনার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা প্রথমবার সমবায় সমিতিগুলিতে লড়ছি। তাতে অনেকগুলি জায়গা আমরা জিততে পেরেছি, অনেকগুলি জায়গায় ভাল লড়াই দিয়েছি। এবং এখানে সাধারণ ভোটাররা ভোটার হয় না, শেয়ারহোল্ডার ভোট হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বভুক ! কয়লা খায় ! বালি খায় !... টাকা খায় ! এবার এই সমবায়টাকেও খেতে হবে। খেতে গেলে যা করার, করছে। '

আরও পড়ুন, 'তৃণমূল সর্বভুক, এবার সমবায়টাকেও খেতে হবে', প্রতিক্রিয়া শুভেন্দুর

এদিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে ঝরেছে রক্ত। সিভিক ভলান্টিয়ারের সামনেই করা হল বাঁশপেটা। পুলিশের সামনেই চলল বাঁশ হাতে দাপাদাপি। সংঘর্ষে আহতকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাওয়া হল এলাকা থেকে।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, পুলিশ, RAF থাকতেও নামাতে হল EFR জওয়ান। এই সমবায় সমিতির নির্বাচনকে ঘিরেই শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা আর সংঘর্ষ দেখলেন এলাকার বাসিন্দারা।  বহিরাগতদের জড়ো করার অভিযোগ তুলে একে অপরকে কাঠগড়ায় তুলেছে বিজেপি আর তৃণমূল। তা নিয়েই যত অশান্তি। আর তা থেকেই সংঘর্ষ। সমবায় ভোটে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলে পরস্পরকে নিশানা  তৃণমূল ও বিজেপির। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget