এক্সপ্লোর

Suvendu Adhikari : 'বাড়ির লক্ষ্মীকে চোর সাজিয়েছেন', সৌমিত্রর পাশে দাঁড়িয়ে অভিষেককে জবাব দিলেন শুভেন্দু

ওন্দায়  সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগযুদ্ধে ফের উঠে এল পরিবারের প্রসঙ্গ। 

বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টের ( High Court )  নির্দেশের উপর সোমবার সকালেই স্থগিতাদেশ দিয়েদেয় সুপ্রিম কোর্ট ( Supreme Court ) । তারপরও দুপুরে, হাজিরার নির্দেশ দিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পৌঁছল CBI-এর নোটিস। নোটিসের ছবি ট্য়ুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( Abhishek Banerjee ) অভিযোগ করেছেন, তাঁকে হেনস্থা করতে, ইডি-সিবিআইকে দিয়ে আদালত অবমাননাও করাচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টের অর্ডার কপি হাতে না পৌঁছনোয় নোটিস। জানানো হয়েছে CBI-এর তরফে। আর এদিনই ওন্দায়  সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগযুদ্ধে ফের উঠে এল পরিবারের প্রসঙ্গ। 

সুজাতা সংক্রান্ত আক্রমণের পাল্টা জবাব
৫ দিন আগে বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বলেছিলেন, ' যে বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না, সুজাতাও চলে এসেছে, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারকে আক্রমণ করছে' । এদিন  এই মন্তব্যের প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা বেঁধেন শুভেন্দু অধিকারী।

'রুজিরা নারুলা, কী করেছিলেন' প্রশ্ন তুললেন শুভেন্দু

শুভেন্দু এদিন বলেন, ' আপনি আপনার বউকে দিয়ে কয়লার টাকা তুলিয়েছেন ' এখানেই থামেননি শুভেন্দু। তিনি সরাসরি সৌমিত্র - সুজাতার প্রসঙ্গে টেনে এনে বলেন সৌমিত্র ঘরের লক্ষ্মীকে রাখতে পারেননি, কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের মনো যে বিবাহ বিচ্ছেদের আইন আছে, সেই অনুসারে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাঁরা। কিন্তু প্রশ্ন তোলেন অভিষেক কী করেছেন। শুভেন্দুর চাঁচাছোলা আক্রমণ, ' রুজিরা নারুলা, কী করেছিলেন। বাড়ির লক্ষ্মীকে চোর সাজিয়েছেন। মেনকা গম্ভীর, শ্যালিকা আপনার, তাকে কেন ঘন ঘন সিবিআই-ইডি ডাকে। ' শুভেন্দু আরও বলেন, নিজে তো যাবেন, বাবা-মাকেও জড়িয়ে দিয়েছেন। 

'অভিষেক ফোবিয়া ', শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের

পাল্টা আক্রমণ এসেছে তৃণমূলের তরফেও। তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রশ্ন তোলেন, শুভেন্দু আগে জবাব দিন তাঁর বাবা, ভাই কোন দলের ! তিনি আরও বলেন, শুভেন্দুকে তৃণমূল আতঙ্ক ও অভিষেক ফোবিয়া তাড়া করে বেড়াচ্ছে। 

এরপর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে  আক্রমণ করে বলেন, ' আপনার মতো দাম্ভিক, চোরদের রানি, কাটমানি এজেন্ডা যার, তাকে গণতান্ত্রিক ভাবে ধ্বংস যদি করতে হয়, ভোটের মাধ্যমে উপড়ে ফেলতে হয়, তাহলে ১ হাজার বার গুন্ডামি করব। ' সব মিলিয়ে বাগযুদ্ধ তুঙ্গে। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE
Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget