এক্সপ্লোর

Suvendu Adhikari : 'রাজ্য সচিবালয়কে অনৈতিকভাবে ব্যবহার...', শুভেন্দুর ট্যুইট-নিশানায় মমতা-কেজরিওয়াল বৈঠক

2024 Lok Sabha Election : উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও, নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন

কলকাতা : নবান্নয় মুখ্যমন্ত্রী-অরবিন্দ কেজরিওয়াল বৈঠককে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। ট্যুইটারে বিরোধী দলনেতা লিখলেন, 'পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।' তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ। ট্যুইটারে শুভেন্দু লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্য়মন্ত্রীর হয়, তাহলে কী বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল ? পশ্চিমবঙ্গ এবং দিল্লির সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি ? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনও সাহায্য করতে চলেছে ? কীভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব ? সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দফতরকে কি কোনও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য ?'

উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও, নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন।
তার আগে, নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। প্রায়, ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়।

দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে, লোকসভায় বিজেপির কোনও চিন্তা নেই, কারণ তাদের নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু, রাজ্য়সভায় এই অর্ডিন্য়ান্স আটকাতে হলে কেজরিওয়ালের কংগ্রেসের সমর্থন একান্তই প্রয়োজন। কিন্তু কংগ্রেস কি তা করবে? ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ট্যুইট করে বলেছেন, অর্ডিন্যান্সের বিষয়ে কংগ্রেস এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দিল্লি প্রদেশ কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অরবিন্দ কেজরিওয়াল, দুজনেই মোদি বিরোধী বলে পরিচিত হলেও, কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর থেকে আগাগোড়া দূরত্ব তৈরি করে রেখেছেন !

সাম্প্রতিককালে মমতা একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন, কংগ্রেসও একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু মমতা কিংবা কেজরিওয়ালই কেউই কিন্তু কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেননি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget