এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কন্যাশ্রী দিবসে ৩ হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার, মেনু ঠিক করেছেন মুখ্যমন্ত্রী নিজেই', 'Shame' বললেন শুভেন্দু !

RG Kar Incident Protest: স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক। অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

কলকাতা : আজ রাজ্যজুড়ে মহিলাদের রাতজাগা, রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক। অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। এই আবহে RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। শুধু তা-ই নয়, সুর চড়িয়ে শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই। আজ অন্তত কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে আজ পথে নামছেন সাধারণ মানুষ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে', বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, 'এই মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের লজ্জা নেই । আজ কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবসের নিশ্চয়ই তারিখ পরিবর্তন করা যায় না, যেহেতু রাজ্য সরকার কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করে। কিন্তু, আজ আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি ৩ হাজার জনের একটা উৎসব করছেন। সকালে মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন-বিরিয়ানি খাওয়ানো হবে আজ উৎসবে। রাজ্য সরকারের অর্থে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকেন-বিরিয়ানি। ভাবুন, কোন রাজ্যে আমরা বসবাস করছি। এই লজ্জা রাখার জায়গায় নেই। একদিকে গোটা বাংলা-বাঙালি কাঁদছে, ভারত শামিল। মহিলা আতঙ্কিত। আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। Shame ! মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি একটাই, আমরা মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর ইস্তফা চাই।'

এদিকে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget